আজারবাইজানে ইউরোপিয়ান গেমসে চর্চার সময় এভাবেই নিজেদের নৈপুণ্য দেখান ফ্রান্সের সাঁতারুরা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স
২ / ২০
মেক্সিকোর সিউদাদ খোয়ারেজ শহরে এখন ফসল কাটার সময়। গম কাটার পর পড়ে আছে পোড়া আগাছা আর ছাই। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স
৩ / ২০
গম কাটার পর পুড়িয়ে দেওয়া হচ্ছে আগাছা। ছবিটি গতকাল মেক্সিকোর সিউদাদ খোয়ারেজ শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২০
আর্জেন্টিনার সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়ের পাওলো দ্য সিলভা। ছবি: এএফপি
৫ / ২০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গতকাল নিউ ইয়র্কে প্রথমবারের মতো বড় ধরনের প্রচার চালিয়েছেন হিলারি ক্লিনটন। সেখানে তিনি সাধারণ আমেরিকানদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ছবি: এএফপি
৬ / ২০
যুক্তরাষ্ট্রের নাশভিলেতে আয়োজিত সিএমএ ফেস্টিভ্যালে মার্কিন সংগীত শিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব কেলি পিকলার। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৭ / ২০
চিলিতে কোপা আমেরিকা ফুটবলে প্যারাগুয়ে ও আর্জেন্টিনার খেলা শুরুর আগে গ্যালারিতে প্যারাগুয়ের দুই সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি শনিবার লা সেরেনা থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ২০
মোনাকোতে ৫৫তম মন্টে-কার্লো টেলিভিশন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি সংগীত শিল্পী ও অভিনেত্রী প্রিসিলা বেটি। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৯ / ২০
রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে বিএসসি ইন নার্সিং স্টুডেন্ট ইউনিয়ন আজ রোববার সকালে রাজশাহী শহরে শোভাযাত্রা করে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১০ / ২০
কয়েক দিনের টানা বৃষ্টির পর রংপুরে আজ আবহাওয়া ভালো। সড়কে যান চলাচলও বেড়েছে। সিটি বাজারের সামনে অটোরিকশার জট তৈরি হয়েছে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১১ / ২০
সমুদ্রপথে মানব পাচারের শিকার হওয়া নিখোঁজ ব্যক্তিদের ছবি হাতে জাতীয় মানবাধিকার কমিশনে স্বজনেরা। আজ সকালে তাঁরা নিখোঁজদের ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে যান। ছবি: সাজিদ হোসেন
১২ / ২০
রাজধানীর পল্লবী থানার কালশীতে কুর্মিটোলা ক্যাম্পে নারকীয় হত্যাকাণ্ডের এক বছর আজ। ওই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন উর্দু স্পিকিং পিপলস উইথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সদস্যরা। ছবি: সাজিদ হোসেন
১৩ / ২০
ফুলে বসে আছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ রোববার বগুড়ার মহাস্থান জাদুঘরের সামনের ফুল বাগান থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৪ / ২০
গ্রাম থেকে সস্তায় কাঁঠাল কিনে তা একটু বেশি দামে বিক্রির জন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ রংপুর সদরের সুকানচকি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৫ / ২০
বর্ষাকালে গো-খাদ্যের সংকট সৃষ্টি হয়। তাই এভাবে গরুর খাবারের জন্য বোরো ধানের খড় বাড়ির উঠানে উঁচু করে পালা দিয়ে রাখা হচ্ছে। ছবিটি আজ ফরিদপুর সদরের মোজা মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৬ / ২০
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তিস্তা নদীর ভাঙনের মুখে। মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে স্কুলটি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ২০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ থেকে বাপ্পী সরণি পর্যন্ত সড়কটি বেহাল। ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৮ / ২০
রাঙামাটি ওয়াটার ফ্রন্টসহ দেশের সব রিসোর্ট ও আনন্দ ভ্রমণের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নীতিমালার দাবিতে রোববার ঢাকার শাহবাগের মোড়ে নিহত শান্তর স্বজন ও প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম
১৯ / ২০
চট্টগ্রাম নগরের লালখান মতিঝর্ণা এলাকায় আজ পাহাড়ের পাদদেশে তৈরি করা ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়। ছবিটি দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
২০ / ২০
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর উত্তর খাসকাউলিয়া গ্রামের সেতুটি গতকাল শনিবারও লোকজন পার হয়েছেন। কিন্তু নদী ভাঙনে একা হয়ে গেছে সেতুটি। ছবি: এনামুল হক, সিরাজগঞ্জ