মেয়েদের স্প্রিংবোর্ড ডাইভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিযোগী। ছবিটি সোমবার কানাডার টরন্টোতে চলমান প্যান অ্যাম গেমস থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৭
কানাডার টরন্টোয় সোমবার প্যান অ্যাম গেমসে মেয়েদের জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রের এক প্রতিযোগী। ছবি: রয়টার্স
৩ / ১৭
কানাডার টরন্টোয় সোমবার প্যান অ্যাম গেমসে মেয়েদের জিমন্যাস্টিকসে ব্যালান্স বিমে ভারসাম্য রেখে কসরত দেখান ব্রাজিলের এক প্রতিযোগী। ছবি: এএফপি
৪ / ১৭
ঈদের কেনাকাটার শেষ পর্যায়ে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে অলংকার কেনা হচ্ছে। ছবিটি আজ সকালে ফরিদপুর শহরের আলীপুর বলাকা সুপার মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৫ / ১৭
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কর্মীরা আজও বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। ছবি: সাজিদ হোসেন
৬ / ১৭
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে গরিব মানুষের জন্য কম দামে তেল-চিনি-সেমাই বিক্রি করা হচ্ছে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৭ / ১৭
সিলেটে নির্মম হত্যার শিকার শিশু রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে মিছিল বের করা হয়। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৮ / ১৭
বগুড়ায় করতোয়ার শাখা নদীর পানি কমে যাওয়ায় একদল লোক হাতিয়ে মাছ ধরছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার ফটকি সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৭
কলকাতার ফুটপাতে সাজানো পসরা থেকে কেনাকাটা করছে স্বল্প আয়ের মানুষ। ছবিটি নগরের শিয়ালদহ এলাকার এনটালি মার্কেট থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
১০ / ১৭
১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ও শিশু কিশোর বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৭
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। তাই কেনাকাটা সারতে নিম্ন আয়ের মানুষ ভিড়ছেন ফুটপাতের দোকানগুলোতে। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি : আবদুস সালাম।
১২ / ১৭
ঈদের শুভেচ্ছা জানানোর নামে রাজনৈতিক নেতা-কর্মীরা আত্মপ্রচারে নেমেছেন। রাজধানীজুড়ে লাগানো হচ্ছে রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন। ছবিটি আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি : আবদুস সালাম।
১৩ / ১৭
আপনজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৭
সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজনকে নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সামিউলের লাশের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয় তার শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন ছিল। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৫ / ১৭
চুরির অপবাদ দিয়ে সিলেটে নির্মম-নিষ্ঠুর নির্যাতনে হত্যার শিকার শিশু সামিউলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার রংপুর নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু কিশোর মেলা ও বিজ্ঞান চর্চা কেন্দ্র জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৬ / ১৭
সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের চাপায় পড়ে ইব্রাহিম নামের এক বিস্কুটবিক্রেতা নিহত হয়। ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজির পর নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। ছবি: মনিরুল আলম
১৭ / ১৭
প্রথম আলোর আয়োজনে আজ মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সাহাদাত পারভেজ