পরনে জীবন রক্ষাকারীদের পোশাক। মুখে বারাক ওবামা, অ্াঙ্গেলা ম্যারকেল, ডেভিব ক্যামেরন প্রমুখ বিশ্বনেতােদর মুখোশ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন নদীর তীরে আজ এভাবেই বিশ্বজুড়ে বিদ্যমান অসমতা তুলে ধরতে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ১৫ নভেম্বর থেকে ব্রিসবেনে অনুষ্ঠেয় জি ২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ প্রতিবাদ জানানো হয়। ছবি: এএফপি
২ / ২১
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে নিউজিল্যান্ডের নৃগোষ্ঠী মাওরিদের ঐতিহ্যবাহী রীতিতে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবিটি আজ অকল্যান্ডের গভর্নমেন্ট হাউস থেকে তোলা। অস্ট্রেলিয়ায় ১৫ নভেম্বর থেকে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পথে নিউজিল্যান্ডে যাত্রাবিরতি করেন ম্যার্কেল। ছবি: এএফপি
৩ / ২১
নিউজিল্যান্ড সফরকালে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল একটি কিউই পাখি অবমুক্ত করেন। এ সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি (বাঁয়ে) তাঁর সঙ্গে ছিলেন। ছবিটি অকল্যান্ডের মটুটাপু দ্বীপের অভয়ারণ্য থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ২১
জার্মানির বার্লিনে বাম্বি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে ট্রফি হাতে জার্মান সংগীত তারকা হেলেন ফিশার। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৫ / ২১
অস্ট্রেলিয়ায় ১৫ নভেম্বর থেকে দুদিনব্যাপী অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ব্রিসবেন বিমানবন্দরে নামেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি
৬ / ২১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নকশাকার স্টেলা ম্যাককার্টনির সম্মানে আয়োজিত উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর। ছবিটি বৃহস্পতিবার লিঙ্কন সেন্টারের অ্যালিস টালি হল থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ২১
মিয়ানমার সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদ সম্মেলনের এক ফাঁকে দেশটির গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেতা অং সান সু চিকে জড়িয়ে ধরেন। ছবিটি আজ ইয়াঙ্গুনে অং সান সু চির বাসভবন থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ২১
শীত জেঁকে বসেছে কুড়িগ্রামে। একই সঙ্গে ঘন কুয়াশাও পড়েছে। এমন আবহাওয়ায় শুক্রবার সকাল নয়টার দিকে হেডলাইট জ্বেলে গাড়ি চলতে দেখা যায়। ছবিটি শহরের পুরাতন পোস্ট অফিসপাড়া থেকে তোলা। ছবি: সফি খান, কুড়িগ্রাম
৯ / ২১
নবম শ্রেণির ছাত্র মো. ফারুকের সঙ্গে চট্টগ্রাম চিড়িয়াখানার ২২ বানরের দারুণ সখ্য। কাছেই বাসা বলে ফাঁক পেলেই চিড়িয়াখানায় এসে বানরদের সঙ্গে সময় কাটায় সে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল
১০ / ২১
বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে ফরিদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ফরিদপুর ডায়বেটিস সমিতি। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১১ / ২১
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া বন্ধুসভার উদ্যোগে আজ শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমঞ্চে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশন করে আমরা কজন শিল্পীগোষ্ঠী। ছবি: সোয়েল রানা, বগুড়া
রাজধানীর ধানমন্ডিতে গতকাল বৃহস্পতিবার শামারুখ শাহজাবিন নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মৃতদেহ নেওয়ার সময় স্বজনের কান্না। ছবি: আশরাফুল আলম
১৪ / ২১
ক্যাট কনসার্ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকালে বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে নিজের পোষা বিড়ালকে নিয়ে ছবির জন্যে পোজ দেন একজন। ছবি: আশরাফুল আলম
১৫ / ২১
প্রথম আলোর ১৬ বছর পূর্তি উপলক্ষে হোটেল সোনারগাঁওয়ে আয়োজন করা হয়েছে প্রীতি সম্মেলনের। সেখানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা ১৩ জন অতিথি। ছবি:জাহিদুল করিম
১৬ / ২১
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত প্রীতি সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে অভ্যর্থনা জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ছবি: জাহিদুল করিম
১৭ / ২১
নিজের বিষয়ে কথা হচ্ছে অনুষ্ঠানে। তা মুগ্ধ দৃষ্টিতে দেখছেন একুশে পদকপ্রাপ্ত পলান সরকার। ছবি: জাহিদুল করিম
১৮ / ২১
বক্তব্য রাখছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ছবি: জাহিদুল করিম
১৯ / ২১
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও শিশুশিল্পীদের সমবেত পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
২০ / ২১
অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। ছবি: জাহিদুল করিম