আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে হাত দিয়ে ভালোবাসার চিহ্ন দেখাচ্ছেন এই নৃত্যশিল্পী দম্পতি। ছবিটি স্লোভেনিয়ার ইউবলিয়ানা থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৩
ব্রাজিলের সাওপাওলোতে শুরু হয়েছে কার্নিভাল শোভাযাত্রা। শোভাযাত্রার প্রথম দিনে বাহারি সাজে এসেছেন টম মাইওর সাম্বা স্কুলের এক শিক্ষার্থী। ছবিটি শুক্রবার আনহেমবি সাম্বাড্রোম থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার বাগমারা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এ কারণে গতকাল রাতে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ছবিটি ঘিয়াপুকুর গ্রামের বাগমারা এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৪ / ১৩
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের আন্ডারপাসের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে ছাউনি ভেঙে ভেতরে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম
৫ / ১৩
রাজনৈতিক সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর উদ্যোগে আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশন। ছবি: আবদুস সালাম
৬ / ১৩
বসন্ত আর ভালোবাসা দিবস যেন মিলেমিশে একাকার। আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানে ভিড় জমিয়েছে নগরবাসী। ছবিটি সকালে রংপুর নগরের চিড়িয়াখানা সড়কের ফুলের বাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৩
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের আন্ডারপাসের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। এতে ছাউনির এই অংশটি ভেঙে ককটেল আন্ডারপাসের ভেতরে বিস্ফোরিত হয়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১৩
রাজধানীতে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভার এলাকা সব সময় ধুলায় আচ্ছন্ন থাকে। কিছুটা স্বস্তিতে শ্বাস নিতে নির্মাণ শ্রমিকেরা রাতে পাইপের ভেতরে আশ্রয় নেন। ছবিটি শুক্রবার রাত ১১টায় মালিবাগ রেলগেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৩
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য আনা খাবার নিয়ে আজ শনিবার দুপুরে দুই ব্যক্তি ভেতরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। ছবি: সাজিদ হোসেন
১০ / ১৩
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পথশিশুদের হাতে দুপুরের খাবার তুলে দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। তাঁদের স্লোগান ছিল ‘সবার জন্য ভালোবাসা’। ছবিটি আজ দুপুরে ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকা থেকে তোলা
১১ / ১৩
নারীর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে বিভিন্ন নারী সংগঠন আজ শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে শিল্পী মনিকা জাহান বোসের উপস্থাপনা। ছবি: মনিরুল আলম
১২ / ১৩
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিভিন্ন নারী সংগঠন শাহবাগে কর্মসূচি পালন করে। এ সময় চারুকলার সামনের সড়কে চিত্র আঁকেন শিল্পী রুহুল আমিন কাজল। ছবি: মনিরুল আলম
১৩ / ১৩
বিশ্ব ভালোবাসা দিবস আজ। প্রিয়জনকে ফুল উপহার দিতে অনেকেই ফুলের দোকানে ভিড় করেন। ছবিটি শাহবাগের ফুল মার্কেট থেকে তোলা। ছবি: মনিরুল আলম