ছবিতে আজ (১৪ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
বেগুনি ফুলে বসে আছে জুলিয়া নামের এই কমলা প্রজাপতি। ছবিটি শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো জু সাফারি পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৭
বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ছবি: রয়টার্স

৩ / ১৭
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো জু সাফারি পার্কে এক দর্শনার্থীর বাহুতে বসেছে একটি প্রজাপতি। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৭
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মিক্সড মার্শাল আর্টস ওয়ান চ্যাম্পিয়নশিপে মিসরের ওয়ালা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আগে নিজ দেশের পতাকা তুলে ধরেন মালয়েশিয়ার আন ওসমান। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৭
হংকংয়ে  ‘দ্য হংকং শো অব আর্ট বাসেল-২০১৫’ শিল্প প্রদর্শনীতে শুক্রবার দক্ষিণ কোরীয় শিল্পী মাইওংবিয়ম কিমের একটি শিল্পকর্মের চারপাশে পাতা ছড়াচ্ছেন এক শ্রমিক। এ প্রদর্শনীতে ২৩৩টি গ্যালারিতে ৩৭টি দেশ ও অঞ্চলের শিল্পীদের তৈরি শিল্পকর্ম স্থান পেয়েছে। ছবি: রয়টার্স

৬ / ১৭
হংকংয়ে আয়োজিত শিল্প প্রদর্শনীতে ভারতের ভাস্কর অনীশ কাপুরাতের তৈরি একটি শিল্পকর্ম দেখছেন এক দর্শনার্থী। ছবি: রয়টার্স

৭ / ১৭
রাজধানীর সোনারগাঁও সড়কে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত ‘আমরা ঢাকা’, ‘আজ ও আগামীর ঢাকা’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: জাহিদুল করিম

৮ / ১৭
নির্বিঘ্নে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষাবিধ্বংসী সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো আজ শনিবার সকালে মানববন্ধন করে। ছবিটি রাজশাহী কলেজ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৯ / ১৭
বর্ষা মৌসুম সামনে রেখে রাজধানীতে চলছে স্যুয়ারেজ পাইপলাইনের উন্নয়নমূলক কাজ। ছবিটি শনিবার শ্যামলী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৭
আজ শনিবার হরতালবিহীন অবরোধের মধ্যে সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৃহত্তম বাজার কালীঘাট এলাকা ছিল স্বাভাবিক। বিকিকিনিও বেড়েছে। ছবিটি দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ১৭
শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার মানববন্ধন করে। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৭
গম কাটা ও মাড়াইয়ের মৌসুম চলছে। খেতের ধারে কাটা গম এগিয়ে দিচ্ছেন কৃষাণী। আর মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ শনিবার বগুড়া সদরের নুরুইল গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৭
বাড়ির পাশে ৯ শতাংশ জমিতে বাউকুলের বাগান করবেন যুবক শিহাব প্রামাণিক। নার্সারি থেকে ১৮ টাকা দরে ৩৭টি চারা কিনে ভ্যানে করে বাড়িতে ফিরছেন তিনি। ছবিটি শনিবার বগুড়া উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ১৭
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আজ শনিবার বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পেশাজীবীদের সমাবেশ হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা দাঁড়িয়ে সম্মান জানান। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৭
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আজ শনিবার বিএনপি-জামায়াতের পেট্রলবোমা ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত পেশাজীবী মহাসমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

১৬ / ১৭
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দি কাঞ্চন সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি করছেন মাহুতেরা। তাঁরা হাতি নিয়ে কৌশলে দোকানি ও লোকজনের কাছ থেকে টাকা আদায় করছেন। ছবিটি মঠবাড়িয়া বাজার থেকে আজ শনিবার দুপুরে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া

১৭ / ১৭
ফরিদপুর সদরের ইয়াসিন শেখের ডাঙ্গি এলাকার কৃষক আলমাস শেখ ৩৩ শতাংশ জমিতে আলুর চাষ করেছিলেন। ফলনও বেশ ভালো হয়েছে। এখন বাড়িতে বসে স্ত্রী হালিমা বেগমকে সঙ্গে নিয়ে বীজআলু ঘরে তুলে রাখার জন্য বাছাই করছেন। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর