যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বুধবার আমেরিকান আইডলের সিজন ১৪-এর ফিনালে চলচ্চিত্র তারকা নিকোল কিডম্যান। ছবি: রয়টার্স
২ / ১৭
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে সাতজন মারা গেছে। ছবি: রয়টার্স
৩ / ১৭
ক্যালিফোর্নিয়ার লেগুনা নিগুয়েল শহরের একটি বাড়ির আঙিনায় কৃত্রিম ঘাসের গালিচা বিছানোর পর অতিরিক্ত অংশ কেটে ফেলা হচ্ছে। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার পানি নিয়ন্ত্রকেরা শহরে পানির ব্যবহার কমানো বাধ্যতামূলক করে প্রথম পানিবিষয়ক আইন পাস করে। চার বছর ধরে ওই অঙ্গরাজ্যে খরা চলছে। ছবি: রয়টার্স
৪ / ১৭
লস অ্যাঞ্জেলসে আমেরিকান আইডল-সিজন ১৪ এর ফিনালে বুধবার বিচারক হিসেবে হাজির হন সংগীত তারকা জেনিফার লোপেজ। ছবি: রয়টার্স
৫ / ১৭
হোয়াংগানুই নদীতে ভ্রমণে যাওয়ার আগে মাওরি আদিবাসীদের একটি সাংস্কৃতিক দলের সঙ্গে ছবি তোলেন নিউজিল্যান্ড সফররত ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। ছবি: রয়টার্স
৬ / ১৭
নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের একটি দল নৌকা চালিয়ে প্রিন্স হ্যারিকে ইউনিয়ন বোট ক্লাব পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজকের। ছবি: রয়টার্স
৭ / ১৭
গ্রিক-মেসিডোনিয়া সীমান্তের কাছে একটি মাঠে এক আফগান দম্পতি। বাণিজ্যিক শহর কিলকিসের আইদোমেনি গ্রামের মধ্যে দিয়ে অনেকেই মেসিডোনিয়ায় পালিয়ে আসছে। প্রায় প্রতিদিনই শত শত আফগান, সিরীয় ও আফ্রিকান উত্তর ইউরোপে যাওয়ার পথ হিসেবে মেসিডোনিয়াকে ব্যবহার করছে। ছবি: রয়টার্স
৮ / ১৭
৬৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে লাল গালিচায় ফ্রান্সের টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী লেইলা বেখতি। এই উৎসব শুরু হয়েছে ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। ছবি: রয়টার্স
৯ / ১৭
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ১২ মে একটি যাত্রীবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন মারা গেছে। ওয়াশিংটন ও নিউইয়র্কের মধ্যে চলাচলকারী ট্রেনটি দেশজুড়ে চলা যাত্রীবাহী রেল কোম্পানি অ্যামট্র্যাকের। ট্রেনটিতে ২৪০ জনের বেশি যাত্রী ছিল। ছবি: রয়টার্স
১০ / ১৭
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বুধবার চীনের অভিনেত্রী, পপ গায়িকা, টেলিভিশন প্রযোজক ফ্যান বিংবিং। ফ্রান্সের দক্ষিণে ক্যান শহরে ২৪ মে পর্যন্ত চলবে এ উৎসব। ছবি: রয়টার্স
১১ / ১৭
চার মাসের বেতন-ভাতা এবং শ্রম আইন অনুযায়ী সব পাওনার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুনজি নিট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন। কর্মসূচিতে অংশ নেন পোশাককর্মী লাভলির মতো আরও অনেকে। ছবি: আবদুস সালাম
১২ / ১৭
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা আজ (১৪ মে) দুপুরে র্যাগ-ডে পালন করেন। শিক্ষার্থীরা রং মেখে উচ্ছাসে মেতে ওঠেন। ক্যাম্পাসে বের করেন আনন্দ র্যালি। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৭
প্রচণ্ড গরমে হাতিরঝিলে লেকের পানিতে দুরন্ত শিশুর দল। ছবিটি আজ তুলেছে ফোকাস বাংলা
১৪ / ১৭
চার মাসের বকেয়া বেতন ও সব পাওনার দাবিতে ১৪ মে জাতীয় প্রেসক্লাবের সামনে চুনকি নিট লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৭
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩ মে ছাত্রলীগ নামধারী দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীরা সকালে হল ছাড়তে শুরু করেন। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৭
লেখক ও ব্লগার অন্তত বিজয় দাশের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোটের বিশ্ববিদ্যালয় শাখা। অনন্ত এই বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৭ / ১৭
যানজট আর প্রচণ্ড গরমে নাকাল নগরবাসী। কলেজ শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছেন বাবা। প্রচণ্ড রোদ থেকে বাবাকে একটু স্বস্তি দেওয়ার জন্যই হাতের ফাইলটি মাথার ওপর ধরে রেখেছে মেয়ে। ছবিটি আজ বৃহস্পতিবার বাংলামোটর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম