ছবিতে আজ (১৪ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সূর্যাস্তের সময় ভূমধ্যসাগরের এই নয়নাভিরাম সৌন্দর্যের দৃশ্যটি ফিলিস্তিনের গাজা সিটি থেকে গত শুক্রবার তোলা হয়েছে। ছবি: আইএএনএস

২ / ১৬
কানাডায় চলমান টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘অ্যা লিটল কেওস’ ছবিটির প্রদর্শনী অনুষ্ঠানে ব্রিটিশ তারকা কেট উইন্সলেট। ছবিটি শনিবার টরন্টোর রয় থমসন হল থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জর্জিয়া টেক ইয়েলো জ্যাকেটস ও সাউদার্ন ইগলসের মধ্যে রাগবি খেলা শুরু হওয়ার আগে মাঠে চিয়ারলিডাররা। ছবিটি শনিবার আটলান্টার ববি ডড স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৬
বলিউড তারকা বিবেক ওবেরয় শনিবার ভারতের মুম্বাইয়ে ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে তাঁর জন্মদিন পালন করেন। ছবিটি মুম্বাইয়ের ক্যানসার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বন্যার পানিতে ডুবে ছিল রাজপথ। চারদিকে ছিল ছাদ ছুঁই ছুঁই পানি। শনিবার থেকে কিছু কিছু এলাকার পানি নামতে শুরু করেছে। এত দিন পানিতে ডুবে থাকা মোটরসাইকেলসহ যানবাহনে লেগে আছে কাদামাটি। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৬ / ১৬
গাজায় থেমে গেছে যুদ্ধাবস্থা। তবু ইসরায়েলিদের হামলায় বিধ্বস্ত বাড়িতে এখনো ফেরেনি আশ্রয়শিবিরে আশ্রয় নেওয়া মানুষেরা। জাতিসংঘ স্কুল খুলবে আজ, তাই শনিবার শেষবারের মতো নিজেদের কাপড় ধুয়ে নিচ্ছে ওই স্কুলে আশ্রয় নেওয়া শিশুরা। ছবিটি গাজার একটি জাতিসংঘ স্কুল থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৬
জার্মানির প্রিন্সেস মারিয়া থেরেসিয়া ভন থর্নের (ডানে) বিয়ে অনুষ্ঠিত হয় শনিবার। বিয়ে সম্পন্ন হওয়ার আগে ভাই আলবার্ট প্রিন্স অব থর্নের সঙ্গে প্রিন্সেস মারিয়া। ছবিটি জার্মানির তুতসিংয়ে সেন্ট জোসেফ চার্চের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৬
এটি কোনো জেলখানা নয়, এখানে কেউ বন্দী নেই। এটি চীনের একটি রেস্তোরাঁ। তিয়ানজিন শহরে লোহার শিক দিয়ে জেলখানার আদলে তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁ। সেখানে ক্রেতাদের কাছে খাবার পরিবেশন করছেন ওয়েটার। সাধারণ মানুষকে আইন বিষয়ে সচেতন করতেই এই রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। ৯ সেপ্টেম্বর তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৯ / ১৬
বিভিন্ন দাবিতে আজ তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করে। পরে কমিটির সদস্যরা সচিবালয়ের সড়কে অবস্থান নেন। ছবিটি আজ সকালে তোলা। ছবি: মনিরুল আলম

১০ / ১৬
ইসরায়েলিদের হামলায় ভেঙে গেছে গাজার স্কুলের ব্ল্যাকবোর্ড। যুদ্ধাবস্থা থেমে যাওয়ায় আজ অনেক দিন পর খুলেছে স্কুল। ভয় কাটিয়ে শিক্ষার্থীরাও আসতে শুরু করেছে স্কুলে। ছবিটি আজ গাজা শহরের একটি স্কুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৬
যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে লন্ডন ফ্যাশন উইক। ফ্যাশন শোর রানওয়েতে ওঠার আগে ক্যাটওয়াকের মহড়ায় মডেল জর্জিয়া। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

১২ / ১৬
এখন ইলিশের আকাল। জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। এ কারণে বেশির ভাগ জেলেই নৌকা নোঙর করে জাল মেরামতের কাজ করছেন। ছবিটি আজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের মাছঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৬
ভ্যাটিকান সিটিতে আজ একটি গণবিয়ের অনুষ্ঠানে ফুলের তোড়া রাখছেন নববিবাহিত দম্পতি। ছবিটি সেন্ট পিটার্স বাসিলিকা থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ১৬
‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আয়োজক ও অতিথিরা। এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড ও প্রথম আলোর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবিটি আজ রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ১৬
সারা দিন ভিক্ষা করে যে ঝুপড়ি ঘরে একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন শতবর্ষী আমেনা বেগম, একটু আগেই তা উচ্ছেদ করা হয়েছে। অনিশ্চিত ভবিষ্যতের আশায় অন্য অনেকের সঙ্গে তাই তিনি বসে আছেন। ছবিটি মালিবাগ (বাগানবাড়ি ) রেললাইনের সামনে থেকে আজ রোববার বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৬
রাজধানীর মালিবাগ রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবিটি আজ রোববার সকাল সাড়ে ১০টায় তোলা হয়েছে। ছবি: প্রথম আলো