হলিউডের হলিউড অ্যান্ড হাইল্যান্ড কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে মঙ্গলবার হাজির হয়েছিলেন চলচ্চিত্র তারকা জুলিয়েন হাফ। সেখানে ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেলফি তোলার আয়োজন, যাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া যায়। স্যামসাংয়ের আয়োজনে সেফলিতে একসঙ্গে ২৮৮ জন অংশ নিয়ে সফলভাবে এই নতুন রেকর্ড গড়েন। এর আগে গত মে মাসে ২৭৯ জন একসঙ্গে সেলফি তুলে রেকর্ড গড়েছিলেন। ছবি: এএফপি
২ / ৯
হলিউডের হলিউড অ্যান্ড হাইল্যান্ড কমপ্লেক্সে মঙ্গলবার হাজির হয়েছিল করিতকর্মা এই ছোট্ট কুকুর জিফ। দুটি রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে সে। একটা হলো পেছনের দুই পায়ে ভর দিয়ে মাত্র ৬ দশমিক ৫৬ সেকেন্ডে ১০ মিটার পথ হেঁটে যেতে পারে। আরেকটা হলো ৭ দশমিক ৭৬ সেকেন্ডে সামনের দুই পায়ে ভর দিয়ে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম। ছবি: এএফপি
৩ / ৯
এখানে শোকের রং হলুদ। ছয় মাস আগে দক্ষিণ কোরিয়ায় ‘সেওল’ নামের ফেরি দুর্ঘটনার শিকার এক শিশুর ছবিতে হলুদ ফিতা এঁটে দিচ্ছেন এক স্বজন। ছয় মাস আগে এই দুর্ঘটনায় তিন শতাধিক যাত্রীর কেউ লাশ হয়ে ফিরেছেন, কেউবা হারিয়ে গেছেন চিরতরে। এর মধ্যে ২৫০ জন স্কুলছাত্র ছিল। ওই দুর্ঘটনার প্রতিবাদে রাজধানী সিউলের গোয়াংহোয়ামুন স্কয়ারে স্বজনেরা আজ এভাবে মৃত বা নিখোঁজ যাত্রীদের ছবিতে হলুদ ফিতা সাঁটিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। ছবি: এএফপি
৪ / ৯
৩১ অক্টোবরের হ্যালোইন উৎসব সামনে রেখে যুক্তরাষ্ট্রের একটি মিষ্টিকুমড়ার দোকানে কয়েকজন ক্রেতা। ছবিটি মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাসাডেনা থেকে তোলা। হ্যালোইনের রাতে ভূত তাড়াতে বিভিন্ন আদলে মিষ্টিকুমড়া সাজিয়ে ভেতরে আলো জ্বালানো হয়, যা জ্যাক-ও’-ল্যান্টার্ন বলে পরিচিত। মার্কিন মুলুকে এটা দীর্ঘ দিনের ঐতিহ্য। ছবি: এএফপি
৫ / ৯
বিশ্ব সাদাছড়ি দিবস ২০১৪ উপলক্ষে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সাহাদাত পারভেজ
আজ বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে বেসরকারি সংস্থা এমএমএসের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের হাত ধোয়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়। ছবিটি শহরের দেওয়ানপাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুল থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
৯ / ৯
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’- এই স্লোগানে কুমিল্লা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে আজ বুধবার সকালে নগরের শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি: এম সাদেক, কুমিল্লা