এটি একটি সামুদ্রিক কচ্ছপ বটে, তবে তা বেলুনের। আজ শুক্রবার পাঁচ মিটার উঁচু ও ১৫ মিটার দীর্ঘ এই কচ্ছপ-বেলুনটি অস্ট্রেলিয়ার সিডনি হারবারে বিখ্যাত হারবার ব্রিজ ও অপেরা হাউসের আশপাশে ঘুরিয়ে প্রদর্শন করা হয়। এই ভাসমান ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘আলফা টার্টল’। ‘সি লাইফ’ সিডনি অ্যাকুরিয়ামে এই প্রথমবারের মতো আন্ডার সী এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কচ্ছপটি প্রদর্শন করা হয়। ছবি: এএফপি
২ / ৯
দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোকিওতে নিহত ব্যক্তিদের স্মরণে শান্তির প্রতীক সাদা পায়রা ওড়াতে প্রস্তুত এক নারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৬৯তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই আয়োজন। ছবিটি আজ টোকিওর ইয়াসুকুনি থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ৯
‘কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও?’ না, শুধু পেয়ারাই খায় না, গাছের মগডালে উঠে আয়েশ করে বসে আস্ত একটা আখরোট খাওয়ার চেষ্টা করছে এই কাঠবেড়ালি। ছবিটি বৃহস্পতিবার জার্মানির বার্লিন থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ৯
ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের বর্শা নিক্ষেপের চূড়ান্ত প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর শিশুসন্তানকে কোলে নিয়ে আনন্দ করছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পোতাকোভা। ছবিটি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখের লেৎজিগ্র্যান্ড স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ৯
ফুলের গালিচা! বিশাল এ গালিচাটি প্রায় সাত লাখ ৫০ হাজার রঙিন ফুল দিয়ে তৈরি করা হয়েছে। এক হাজার ৮০০ বর্গমিটার ফুলের এ গালিচাটি এখন শোভা পাচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেসের সামনে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ৯
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়ে যায় হেবার (কনে) বাড়ি। সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় বিয়ের জন্য গুছিয়ে রাখা সবকিছু। এতেও থেমে নেই তাঁর স্বপ্ন। গত বুধবার গাজায় জাতিসংঘের শরণার্থী শিবির হিসেবে পরিচালিত একটি স্কুলে হেবা আর ওমরের বিয়ের আয়োজন করা হয়। ছবি: এএফপি
৭ / ৯
দেয়ালজুড়ে শুধু তালা আর তালা। লাভ লকস বা ভালোবাসার তালা ঝোলানোর কারণে ফ্রান্সের পুঁন দেস আ নামের এই সেতুটি বিখ্যাত হয়ে আছে। জুটিরা তালায় তাঁদের নাম লিখে সেতুতে ঝুলিয়ে দিয়ে চাবি ছুুড়ে ফেলে পাশের এই শ্যেন নদীতে। ছবিটি বৃহস্পতিবার প্যারিস থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ৯
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
৯ / ৯
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলের নেতারা। ছবি: ফোকাস বাংলা