ছবিতে আজ (১৫ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
গোলটেবিল বৈঠকে আইওয়া অঙ্গরাজ্যের কার্কউড কমিউনিটি কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এটি ছিল তাঁর নির্বাচনী প্রচারণার অংশ। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

২ / ১৫
ব্রাজিলের সাও পাওলো অ্যাকুরিয়ামে সাঁতার কাটছে রাশিয়া থেকে সদ্য নিয়ে আসা একটি মেরুভালুক। ছবিটি মঙ্গলবারের। কাল বৃহস্পতিবার থেকে ভালুকটি দর্শকদের জন্য প্রদর্শন করা হবে। ছবি: এএফপি

৩ / ১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস আজ বুধবার জামিনের জন্য হাইকোর্টে যান। ছবি: হাসান রাজা

৪ / ১৫
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক আজ বুধবার রাজধানীর বনশ্রী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস আজ বুধবার রাজধানীর আজিমপুর ও পলাশী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গণভবনে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন আজ বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৫
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন আজ বুধবার নগরের  ফয়ে’স লেক এলাকায় গণসংযোগ করেন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৯ / ১৫
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম আজ বুধবার উত্তর কাট্টলী এলাকায় গণসংযোগ করেন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১০ / ১৫
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আজ বুধবার বেলা তিনটার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ১৫
পয়লা বৈশাখের দিন সিলেটের লাক্কাতুরা চা-বাগানে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন অনেকেই। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৫
সিলেটের লাক্কাতুরা চা-বাগানে আয়োজিত চড়কপূজা দেখতে ভিড় জমায় বহু মানুষ। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৫
গরমে বেড়েছে তরমুজের চাহিদা। রাজধানীর হাজারীবাগ ফলের আড়তে চলছে তরমুজের বেচা-কেনা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৫
জাকিয়া ও তার বোন ফুল বিক্রি করে রাজধানীর শাহবাগ মোড়ে। একটু ফুরসত পেয়ে আজ বুধবার ভরদুপুরে সড়ক বিভাজনের গাছের ছায়ায় খেলায় মেতেছে দুই বোন। ছবি: জাহিদুল করিম

১৫ / ১৫
কুষ্টিয়া পৌরসভার আয়োজনে বিজয় উল্লাস চত্বরে সাপ খেলা দেখানো হয়। এতে এক সাপুরিয়া চারটি সাপ দিয়ে একসঙ্গে খেলা দেখিয়ে দর্শকদের আনন্দ দেন। ছবিটি গতকাল মঙ্গলবার পয়লা বৈশাখের দিন বিকেলে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া