ছবিতে আজ (১৫ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
তুষার ছাওয়া শুভ্র চরাচরে বিমূঢ় দুটি ঘোড়া। ছবিটি বুধবার যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের মার্থায়ার টিডফিল থেকে তোলা। তুষারে পথঘাট ঢেকে যাওয়ায় সেখানে শতাধিক স্কুল ও নার্সারি বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: এএফপি

২ / ৯
এখানে বসেছে কয়েকজন সুন্দরীর মেলা। তবে তা মহতী কাজে। ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে আসা কয়েকটি দেশের সেরা সুন্দরী বুধবার ফ্লোরিডার ডোরাল-মায়ামিতে ব্যাপটিস্ট চিলড্রেনস হাসপাতালে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। এখানে অবশ্য ২০১৩ সালের মিস ইউনিভার্স গ্যাবরিয়েলা আইলার (বাঁয়ে) রয়েছেন। ছবি: এএফপি

৩ / ৯
বাসটি সড়কের পাশে থেমে ছিল। ভেতরে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী। ভোররাত তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হয়ে ঘুমন্ত সহকারী মারা যান। ছবি: প্রথম আলো

৪ / ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো ম্যাজিক ও হিউসটন রকেটসের মধ্যে বাস্কেটবল খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বুধবার অ্যামওয়ে সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ৯
ভারতের ত্রিপুরায় বাঁশের ভেলায় করে হাওড়া নদীতে জাল দিয়ে মাছ ধরছেন একজন মৎস্যশিকারি। ছবিটি আজ চাকমাঘাট স্লুইসগেটের পাশ থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ৯
অবরোধ ও হরতালে যানবাহন পোড়ানোর প্রতিবাদে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বালাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ছবি: মনিরুল আলম

৭ / ৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে হরতালবিরোধী মিছিল বের করে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন। ছবি: মনিরুল আলম

৮ / ৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ৯
লতিফ সিদ্দিকীর শাস্তি দাবি ও শার্লি এবদো সাময়িকীতে প্রকাশিত ধর্ম নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করতে গেলে সম্মিলিত ইসলামী দলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ছবি: মনিরুল আলম