ছবিতে আজ (১৫ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত এক সম্মেলনে পোপ ফ্রান্সিসকে জড়িয়ে ধরে হাসছে এক শিশু। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ২৭
ভূমধ্যসাগরে ফ্রান্স ও ইতালির সীমান্তবর্তী অংশে সাবান মেখে গোসল করছেন এক অভিবাসনপ্রত্যাশী। গতকাল সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় সুদান থেকে আসা ২০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করে ইতালি ও ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: রয়টার্স

৩ / ২৭
মেক্সিকোর আকাপুলকো শহরে ঘূর্ণিঝড়ের আঘাতে উল্টে গেছে একটি নৌকা। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আকাপুলকোর বন্দর। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৪ / ২৭
দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছে মার্স ভাইরাস। এ থেকে রক্ষা পেতে মুখে মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন বাসিন্দারা। সিউলের একটি রাস্তায় ম্যাপ দেখছেন দুই নারী। ছবি: এএফপি

৫ / ২৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গতকাল রোববার গভীর রাত থেকে যানজট চলছে। ছবিটি আজ সোমবার সকাল নয়টার দিকে সীতাকুন্ডের সুলতানা মন্দির এলাকা থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

৬ / ২৭

৭ / ২৭
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আজ সোমবার সকালে রাজধানীর বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষা উৎসব ১৪২২ উদযাপন করে। এত মনোজ্ঞ নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ২৭
তুরস্কে ঢোকার পর বিশ্রাম নিচ্ছে সিরিয়ার শরণার্থীরা। ছবিটি আকচাকালে সীমান্ত থেকে গতকাল তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
গ্রাম-বাংলার অনেক খেলাই এখন হারিয়ে যাচ্ছে। তেমনই একটি খেলা ‘ঝাপান খেলা’। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে গতকাল রোববার সাপুরেরা এই সাপের খেলা দেখায়। খেলা দেখতে ভিড় জমায় আশপাশের গ্রামবাসীরা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১০ / ২৭
অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র আজ সোমবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে গেলে রাজধানীর শাহবাগ মোড়ে বাধা দেয় পুলিশ। ছবি: সাজিদ হোসেন

১১ / ২৭
ফুলে ফুলে প্রজাপতি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। ছবিটি আজ (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৭
কয়েক দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে বসবাসকারীরা জলাবদ্ধতার সমস্যায় পড়েছে। হাঁটু পানি ভেঙে চলাচল করছে পথচারীরা। ছবিটি ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৩ / ২৭
সিলেট শহরতলির বড়শলা এলাকার ওসমানী বিমানবন্দরের কাছে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের পাশের টিলাটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুম এলেই ফাটলের সৃষ্টি হয়ে সড়কে ধসে পড়ে। ইতিমধ্যে টিলার বেশ কিছু অংশ পড়ে গেছে। ঝুঁকি নিয়েই টিলার নিচ দিয়ে চলাচল করছে যানবাহন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৭
বর্ষার পানিতে আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকেরা। ছবিটি সোমবার বগুড়ার গাবতলী উপজেলার সোনামোয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২৭
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার ফুটপাত থেকে বেশ কিছু বিলবোর্ড উচ্ছেদ করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৬ / ২৭
লাল শাপলা ফুল ফুটেছে ঝাঁকে ঝাঁকে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের লেক এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৭
সংস্কার না করায় জেলা সদরের গুরুত্বপূর্ণ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ হাট সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে যান চলতে গিয়ে মাঝেমধ্যে বিকল হয়ে পড়ছে। ছবিটি সোমবার সকালে জয়রা কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুল মোমিন, মানিকগঞ্জ প্রতিনিধি

১৮ / ২৭
কয়েক দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে রোজার মাস। তাই রাজশাহী নগরে ফলের বিভিন্ন আড়তে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ অাদালত। এ সময় গোরহাঙ্গা এলাকায় আরিফ ফল ভান্ডার নামের একটি আড়ত থেকে মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর জব্দ করে পদ্মায় ফেলা হয়। ছ​বি: শহীদুল ইসলাম

১৯ / ২৭
ই​উক্রেনের রাজধানী কিয়েভে স্টেট বর্ডার গার্ড সার্ভিসের একটি ক্যাম্পে আজ (১৫ জুন) প্রশিক্ষণ নেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

২০ / ২৭
টোকিওতে টোকিও বে’এর আদিবা সৈকতে ১৫ জুন সূর্যাস্ত উপভোগ করছেন পর্যটকেরা। ছবি: রয়টার্স

২১ / ২৭
লাহোরে একটি দেয়ালচিত্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন পাকিস্তানি নারী। ছবিটি আজ ১৫ জুন তোলা। ছবি: রয়টার্স

২২ / ২৭
আজারবাইজানের রাজধানী বাকু’র রাস্তায় ঐতিহ্যবাহী পো​শাকে নৃত্য পরিবেশন করছেন ​এক নারী। ছবি ১৫ জুন তোলা। ছবি: রয়টার্স

২৩ / ২৭
সোমালিয়ায় চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ ১৫ জুন দেশটির রাজধানী মোগাদিসুর একটি কেন্দ্র থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২৪ / ২৭
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী সেরা প্রতিবেদনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারবিজয়ী সাংবাদিকেরা l প্রথম আলো

২৫ / ২৭
রাজধানীর ফার্মগেট-সংলগ্ন খামারবাড়িতে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ফল প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৭ জুন পর্যন্ত। কৃষি মন্ত্রণালয় এ ফল প্রদর্শনীর আয়োজন করেছে। ছবি : আবদুস সালাম

২৬ / ২৭
আষাঢ়ের প্রথম দিনটি রাজধানীবাসীর ভালো যায়নি। আজ সকালের বৃষ্টিতে বরাবরের মতো রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে মানুষ। ছবিটি আজ দুপুরে মালিবাগ ডিআইটি সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
অতিথিদের সঙ্গে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার পাওয়া সাংবাদিকেরা। ছবি: সাহাদাত পারভেজ