ছবিতে আজ (১৫ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
অস্ট্রিয়ার ভিয়েনায় ইরানের সঙ্গে ছয়টি দেশের পারমাণবিক চুক্তির খবরে বিজয় চিহ্ন তুলে ইরানি দুই নারীর উচ্ছ্বাস। ছবিটি মঙ্গলবার তেহরানের উত্তরাঞ্চলীয় এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২১
পা দিয়ে বাজানো হচ্ছে ‘বিগ পিয়ানো’। ‘বিগ’ ছবির কল্যাণে নাম কিনেছে এই ‘বিগ পিয়ানো’। ছবিটি মঙ্গলবার নিউইয়র্ক সিটির এফএও শোয়ার্জ টয় স্টোর থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২১
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের ক্লিফওয়াকের বিখ্যাত সেই তারের বেড়া এটি, যেখানে প্রেমিক-প্রেমিকরা ভালোবাসার নিবিড় বন্ধনের প্রতীক হিসেবে ঝুলিয়ে গেছেন লালতালা। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৪ / ২১
টাপুর-টুপুর বৃষ্টিতে রিকশা নিয়ে যাচ্ছেন এক রিকশাচালক। ছবিটি আজ বেলা ১১টার দিকে রাজধানীর গ্রীনরোড থেকে। ছবি: জাহিদুল করিম

৫ / ২১
এক পশলা ঝুমবৃষ্টিতে রাজপথ পানিতে সয়লাব। ছবিটি আজ বেলা ১১টার দিকে রাজধানীর গ্রীনরোড এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৬ / ২১
টানা বৃষ্টিতে সড়কে ছাপিয়ে ফুটপাতও ডুবে গেছে। এতে বিপাকে পড়েছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছবিটি বুধবার শান্তিনগর এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৭ / ২১
সিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জামালপুর প্রেস​ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন। ছবিটি বুধবার বেলা ১১টার দিকে শহ​রের দয়াময়ী চত্বর থেকে তোলা। ছবি: জামালপুর প্রতিনিধি

৮ / ২১
সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে রাজধানীর শান্তিনগর এলাকায় সড়ক ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৯ / ২১
প্রিয় জনের সঙ্গে ঈদ করতে যে করেই হোক বাড়িতে পৌঁছাতেই হবে। তাই জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই বাসের ছাদে চড়ে বাড়ি ছুটছেন। ছবিটি আজ বুধবার দুপুর ১২টায় বগুড়া শহরের প্রথম বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২১
এমনিতে এটি খাবার হোটেল। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ নির্ধারণী খেলা। ২ টাকার বিনিময়ে খেলা দেখছে সবাই। ছবিটি আজ বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভাঙ্গাগড়া বাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ২১
মহাসড়ক যানজট মুক্ত রাখতে রাস্তার মোড়ে মাইক বসিয়ে নির্দেশনা দিচ্ছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন আয়োজন করা হয়। ছবিটি বুধবার বিকেলে পদুয়ার বাজার এলাকা থেকে তোলা। ছবি:এম সাদেক,কুমিল্লা

১২ / ২১
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ‘এক্সেস রোড’ সড়কটি জোয়ারের পানিতে ডুবে গেছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৩ / ২১
রাজধানীর মৌচাক মার্কেটের ভেতরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। সড়কে পানি জমায় ক্রেতা কম থাকায় বিক্রেতারা অলস সময় পার করছেন। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ২১
চট্টগ্রাম শহরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলা দেখতে ভিড় করেছে ক্রিকেটপ্রেমীরা। ছবিটি আজ বুধবার বেলা তিনটায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৫ / ২১
খেয়া নৌকা থেকে লঞ্চে ওঠায় নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই ঝুঁকি নিয়ে এভাবে লঞ্চে উঠছেন। ছবিটি সদরঘাট থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ২১
প্রচণ্ড বৃষ্টি। এই থামে তো এই নামে। তাই কেউ ছাতা মাথায় আবার কেউ পলিথিনে নিজেকে ঢেকে নৌকায় পার হচ্ছেন। ছবিটি আজ বুধবার দুপুরে সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ২১
দুই লঞ্চের মাঝের স্থানে খেয়া নৌকায় করে ফল বিক্রি করছেন একজন হকার। এভাবে ঝুঁকি নিয়ে অনেকে ফলসহ নানান জিনিস বিক্রি করেন। গতকাল বুধবার একজন হকার দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে নিহত হন। ছবিটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ২১
সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ে মানুষ। ছবিটি বেলা ১১টার দিকে দিকে ধানমন্ডি ২৭ (পুরাতন) নম্বর সড়ক থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২১
বৃষ্টি থেকে বাঁচতে রিকশাচালকের কৌশল। ছবিটি আজ দুপুরে মালিবাগের ডিআইটি সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২১
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের জোয়ারকান্দি এলাকায় আজ বুধবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক চালক নিহত ও ২০ জন আহত হয়। দুর্ঘটনায় সৃষ্ট যানজটে শত শত গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো মানুষ। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২১
সিলেটের শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের দ্রুত বিচার ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে আজ বুধবার চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম