ছবিতে আজ (১৫ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
স্প্যানিশ ক্যানারি দ্বীপের সান্তা ক্রুজে উৎ​সবের সাজে নৃত্যশিল্পীদের শোভাযাত্রা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

২ / ১২
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঞ্জাগা বুলডগস ও পিপারডিন ওয়েভসের মধ্যে হ্যান্ডবল খেলা চলার সময় গ্যালারিতে গঞ্জাগা বুলডগসের দুজন সমর্থক। ছবিটি শনিবার ম্যাকার্থি অ্যাথলেটিক সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১২
চীনের সাংহাইয়ে আয়োজিত একটি ফ্যাশন শোতে জাপানের নকশাকার ইয়ুমি কাতসুরার নকশা করা বিয়ের পোশাকে একজন মডেল। ছবিটি শনিবার তোলা। ছবি: আইএএনএস

৪ / ১২
দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হয়েছে আইএসইউ ফোর কন্টিনেন্টস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মেয়েদের পর্বে জাপানের প্রতিযোগী রিকা হোঙ্গো। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

৫ / ১২
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বালিশ খেলার আয়োজন করা হয়েছিল। একে অন্যের গায়ে বালিশ দিয়ে মারছেন প্রতিযোগীরা। ছবিটি শনিবার জাস্টিন হারমান প্লাজা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ১২
এই কার্টনটির ভেতরেই বিস্ফোরিত হয় ককটেল। পরে পুলিশ এই কার্টন বহনকারী মো. কবির নামের এক যুবককে (বাঁ হাত কাপড় দিয়ে প্যাঁচানো) আটক করে। ছবিটি আজ রোববার খিলগাঁও রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ১২
২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের প্রতিবাদে আজ রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা-পঞ্চগড় মহাসড়কে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। ছবি: শহীদুল ইসলাম, পঞ্চগড়

৮ / ১২
পুলিশের এপিসি গাড়িটি বগুড়ার সাতমাথা এলাকার সড়কে ইউটার্ন নেওয়ার সময় আফজাল হোসেন নামের এক রিকশাচালককে চাপা দেয়। এতে রিকশাটি গাড়ির চাকার নিচে আটকে যায়। আহত হন রিকশাচালক। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১২
রাজশাহী নগরের বহরমপুর রেলক্রসিংয়ে গতকাল শনিবার গভীর রাতে টমেটোবাহী একটি ট্রাক সিগন্যাল না মেনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লাগে। এতে রেললাইনের পাশে টমেটো পড়ে যায়। সেখান থেকে টমেটো কুড়াচ্ছে বস্তির শিশুরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১০ / ১২
লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদে আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া, মোছা ও রং করার কাজ। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১২
টানা অবরোধ-হরতালে সিলেটের পাথর কোয়ারিগুলোয় পাথর ও বালু উত্তোলন কমে গেছে। এতে বেকার হয়ে পড়ছেন দিনমজুরেরা। সদর উপজেলার ধোপাগুল এলাকায় কাজের অপেক্ষায় আছেন একদল পাথরশ্রমিক। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট