ছবিতে আজ (১৫ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
মিসৌরির সেন্ট লুইস শহরে গতকাল মুখোশ পরে মৌন বিক্ষোভে অংশ নেন একজন বিক্ষোভকারী। গত বছরের আগস্ট মাসে ফার্গুসনে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণ শ্বেতাঙ্গ একজন পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বড় বড়  শহরে বিক্ষোভ চলছে। এটি ছিল তারই অংশ। ছবি: এএফপি

২ / ২৪
৩০ মার্চ থেকে প্রচারিত হতে যাচ্ছে কানাডীয় সংগীতশিল্পী ও গীতিকার  জাস্টিন বিবারের দ্য কমেডি সেন্ট্রাল রোস্ট। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের সনি পিকচার স্টুডিওতে জাস্টিন বিবারের একটি মূর্তি রাখা হয়েছে। । ছবি: এএফপি

৩ / ২৪
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুসারে চীনের সামরিক যান ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে সে দেশের নৌবাহিনী সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। কারাকাস থেকে উত্তর-পূর্বে পুয়ের্তো কাবেলোতে ওই মহড়া হবে। ছবি: এএফপি

৪ / ২৪
মিসৌরির সেন্ট লুইস শহরে গতকাল মুখোশ পরে মৌন বিক্ষোভে অংশ নেন একজন বিক্ষোভকারী। গত বছরের আগস্ট মাসে ফার্গুসনে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণ শ্বেতাঙ্গ একজন পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বড় বড়  শহরে বিক্ষোভ চলছে। এটি ছিল তারই অংশ। ছবি: এএফপি
মিসৌরির সেন্ট লুইস শহরে গতকাল মুখোশ পরে মৌন বিক্ষোভে অংশ নেন একজন বিক্ষোভকারী। গত বছরের আগস্ট মাসে ফার্গুসনে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণ শ্বেতাঙ্গ একজন পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে বিক্ষোভ চলছে। এটি ছিল তারই অংশ। ছবি: এএফপি
৫ / ২৪
লাস ভেগাসে মাউন্টেইন ওয়েস্ট কনফারেন্সের বাস্কেটবল প্রতিযোগিতায় এক চিয়ারলেডি। ছবি: এএফপি

৬ / ২৪
জাপানের রাজধানী টোকিওতে আজ রোববার সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে আইরিশ সেটার জাতের একটি কুকুরছানাকে প্রয়াত মার্কিন গায়ক মাইকেল জ্যাকসনের মতো পোশাক পরিয়ে নিয়ে আসা হয়। ছবি: এএফপি

৭ / ২৪
বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এক কিলোমিটারেরও বেশি। পঞ্চম শ্রেণির ছাত্রী রুনা আকতার তাই প্রতিদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যায়। ছবিটি আজ রোববার বগুড়ার সরলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২৪
দগ্ধ রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে রেডক্রস। ছবিটি আজ রোববার মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৯ / ২৪
গ্রামীণ মেলায় ঝুড়ির ব্যাপক কদর। বগুড়া সদরের সরলপুর গ্রামে বেশ কয়েকটি পরিবার ঝুড়ি তৈরি করে বিক্রি করে। বাড়ির পাশের জমিতে ঝুড়ি শুকাতে দিচ্ছেন কারিগর বদিউজ্জামান। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৪
গ্রামীণ আঁকাবাঁকা মেঠোপথ ধরে সাইকেল নিয়ে কাজে যাচ্ছেন তিন নির্মাণশ্রমিক। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলার যোগীভবন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৪
লাগাতার হরতাল-অবরোধের কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বরকত মিয়া সকালে বাজারে এসেছেন টুকরি ও টোপা বিক্রি করতে। বিক্রির টাকা দিয়ে চাল নিয়ে যাবেন বাড়িতে। ক্রেতা কম থাকায় দুপুর পেরিয়ে গেলেও তা বিক্রি হয়নি। ছবিটি আজ রোববার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ

১২ / ২৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগর তীরবর্তী এলাকায় সূর্যাস্তের দৃশ্য। ছবিটি গতকাল শনিবার অঙ্গরাজ্যের পয়েন্ট মুগু স্টেট পার্ক এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৪
আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিটি আজ রোববার মুন্সিগঞ্জের বজ্রযগলী গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৪
টমেটোর মতো দেখতে পুষ্টিকর নতুন একপ্রকার ফলের সফল চাষ শুরু করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। প্রোটিন, ক্যারোটিন ও ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ‘টমাটিলো’ নামের এই ফল ক্যানসার প্রতিরোধে সাহায্য করে বলে গবেষকেরা দাবি করেছেন। ছবিটি আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের খামার থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

১৬ / ২৪
বগুড়ার কাহালু উপজেলার যোগীরভবন ও আড়োলা ‘তালপাতার পাখা’র গ্রাম হিসেবে পরিচিত। এ গ্রামের দেড় শতাধিক পরিবার পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে। পাইকারিভাবে প্রতিটি পাখা ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হয়। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৪
২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল চলাকালে আজ রোববার সিলেট নগরের সব কটি এলাকায় দিনভর ছিল যানজট। জনজীবন ছিল স্বাভাবিক। ছবিটি নগরের জিন্দাবাজার এলাকা থেকে বেলা ১১টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৪
আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদের ব্যানারে বিভিন্ন দাবিতে আজ রোববার সকালে কেইপিজেটের ১ নম্বর গেটে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। ছবিটি বেলা ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৯ / ২৪
অবরোধ-হরতালের মধ্যে আজ রোববার রাজাধানীর যান চলাচল ছিল স্বাভাবিক। ছবিটি গুলিস্তান থেকে বেলা তিনটার দিকে তোলা। ছবি: আশরাফুর আলম

২০ / ২৪
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ সত্ত্বেও রাজাধানীর যান চলাচল ছিল স্বাভাবিক। ছবিটি রোববার গুলিস্থান থেকে বেলা তিনটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
মুন্সিগঞ্জের সিরাজদিখান রসুনিয়া গ্রামে আলুর বাম্পার ফলন হয়েছে। খেত থেকে আলু তুলে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কোল্ড স্টোরেজে। ছবিটি রোববার তোলা। ছবি: সাজিদ হোসেন

২২ / ২৪
বিএনপি জোটের হরতাল-অবরোধে রোববার বেলা তিনটার দিকে রাজধানীর বাবুবাজার এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। ছবি-সাইফুল ইসলাম

২৩ / ২৪
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে দম্পতি সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় দম্পতি মেলার। মেলায় আসা অতিথি ও দম্পতিরা। ছবি: হাসান রাজা

২৪ / ২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি রূপসী হাউজিংয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ে আজ সন্ধ্যায় আগুন লাগে। এতে সাতজন দগ্ধ হয়। ছবি: প্রথম আলো