ফ্রান্সে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে মেক্সিকান তারকা সালমা হায়েক। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: এএফপি
২ / ১৪
যুক্তরাষ্ট্রের হলিউডের আভালনে শিশু কল্যাণ কর্মসূচি ‘পুট ইয়োর মানি হোয়ার দ্য মিরাকলস আর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সংগীত তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি: এএফপি
৩ / ১৪
নিউইয়র্কে আজ নিলামে উঠেছে বিখ্যাত ব্যান্ড বিটলসের সংগীত তারকা জর্জ হ্যারিসনের মাস্টারসাউন্ড ইলেকট্রিক গিটার। চার থেকে ছয় লাখ ডলারে এটি বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। ছবিটি ১১ মে হার্ড রক ক্যাফে থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৪
বিডি সাইক্লিস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সংসদ ভবন এলাকা থেকে সাইকেলের র্যালি বের হয়। পরে এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি:-সাজিদ হোসেন
৫ / ১৪
মেলা আর সার্কাসের মৌসুম শেষ। তাই গ্রামে গ্রামে হাতি নিয়ে ঘুরছেন মাহুত। এভাবেই চলছে জীবিকা। ছবিটি আজ রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৬ / ১৪
গাছের পাতা নিয়ে ঢাকঢোল বাজিয়ে বৃক্ষরোপণের উৎসব করছে গ্রামবাসী। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই উৎসব হয়। ছবিটি আজ রংপুরের পীরগঞ্জ উপজেলার শংকরপুর গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৪
রাজশাহী কলেজের বোটানিক্যাল গার্ডেনের রয়েল পাম গাছ বেয়ে ওঠা হাড়জোড়া গাছে ফুটেছিল নজরকাড়া ফুল। ছবিটি বৃহস্পতিবার রাতের। ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৪
রাজশাহী কলেজের বোটানিক্যাল গার্ডেনের রয়েল পাম গাছে বেয়ে ওঠা হাড়জোড়া গাছে বৃহস্পতিবার রাতে অজস্র ফুল ফোটে। ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৪
বেইজিংয়ের গ্রেট হলে আজ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের (ডানে) সঙ্গে করমর্দন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি
১০ / ১৪
বাজারে এসেছে মিষ্টি কাঁঠাল। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের কদমতলী এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর ওপর একটি স্থাপনার কংক্রিটের কাঠামোতে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন। ছবিটি শীতলক্ষ্যার ৩ নম্বর মাছ ঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১২ / ১৪
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এক্সপো মেকার আয়োজিত তিন দিনের ল্যাপটপ মেলা। মেলায় এসেছে পুরাতন মডেলের পাশাপাশি পরিচিত বেশ কয়েকটি ব্র্যান্ডের সর্বাধুনিক মডেলের ল্যাপটপ। আর এসব দেখতে আজ (১৫ মে) মেলায় ভিড় করেছেন দর্শকেরা। ছবি: মো. মিন্টু হোসেন
১৩ / ১৪
ছুটির দিন উপলক্ষে এক্সপো মেকার আয়োজিত ল্যাপটপ মেলায় সকাল থেকেই ছিল দর্শকদের ভিড়। ১৪ মে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এই মেলা। ১৬ মে শেষ হবে মেলা। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি হচ্ছে। ছবি: মিন্টু হোসেন
১৪ / ১৪
তীব্র গরমের মাঝে রাজধানীতে আজ বিকেলে হঠাৎ করেই শুরু হয় ঝুম বৃষ্টি। এতে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। ছবিটি পুরান ঢাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম