ছবিতে আজ (১৫ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ইন্ডিয়ানোলায় রোববার একটি অনুষ্ঠানে আলোচিত দম্পতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ছবি: এএফপি

২ / ১৪
মরোক্কোর মারাকেচ স্টেডিয়ামে রোববার আইএএএফ কন্টিনেন্টাল কাপের দ্বিতীয় দিন ৩০০ মিটার স্টিপলচেজের বাধা পার হচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী। ছবি: এএফপি

৩ / ১৪
মাস্টার্স টুর্নামেন্টের শেষ দিন অশ্বলম্ফে নিজের অশ্ব পরিচালনা করছেন কানাডার প্রতিযোগী আয়ান মিলার। ছবিটি রোববার কানাডার আলবার্টার ক্যালগারি থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৪
ডাম্বেল হাতে ব্যায়াম করছেন জাপানের বয়স্ক ব্যক্তিরা। ছবিটি আজ রাজধানী টোকিওর একটি মন্দিরের সামনে থেকে তোলা। দেশটিতে আজ ‘বয়স্কদের প্রতি শ্রদ্ধা’ দিবস উদ্‌যাপন করা হচ্ছে। জাপানে এখন ৬৫ বছর বয়সী বয়স্ক লোকের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৬০ হাজার, যা এযাবৎকালে রেকর্ড। দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বেশি তাঁরা। ছবি: এএফপি

৫ / ১৪
শিশুদের সঙ্গে সরাসরি দেখা করানোর জন্য কমিক, অ্যানিমেশন ও কম্পিউটার গেমসের চরিত্রগুলোকে টোকিওর একটি বিপণিকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। জাপানের জনপ্রিয় ‘ইয়ো-কাই ওয়াচ’ কমিক ছবিটির প্রধান চরিত্র জিবানিয়ানের (বাঁয়ে) সঙ্গে মজা করছে শিশুরা। ১২ আগস্ট তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৬ / ১৪
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টাম্পা বে বাকানিয়ারস ও সেন্ট লুই র‌্যামসের মধ্যে রাগবি খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার রেমন্ড জেমস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৪
ভারতে মুক্তির প্রতীক্ষিত ‘দাওয়াত-ই-ইশক’ ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা পরিনীতি চোপড়া ও আদিত্য রায় কাপুর। ছবিটি রোববার আগ্রা থেকে তোলা। ছবি: আইএএনএস

৮ / ১৪
গাছে উঠে পাকা খেজুর নামাচ্ছেন মিসরীয় এক শ্রমিক। ছবিটি রোববার লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলীয় শহরতলি তাজুরা থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৪
স্পেনে বিশ্ব বাস্কেটবল প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও সার্বিয়ার মধ্যে চূড়ান্ত খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। খেলায় যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে। ছবিটি রোববার মাদ্রিদের পালাসিও দি লস দেপোরতেস থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৪
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিট পেতে ইচ্ছুক মানুষেরা। ছবিটি আজ রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১১ / ১৪
মাস্টার্স টুর্নামেন্টের শেষ দিন অশ্বলম্ফে নিজের অশ্ব পরিচালনা করছেন মেক্সিকোর প্রতিযোগী লুইস আলেসান্দ্রো। ছবিটি রোববার কানাডার আলবার্টার ক্যালগারি থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ১৪
রাজধানীর তেজগাঁও থেকে নাখালপাড়া এলাকায় রেল কর্তৃপক্ষ রেললাইনের দুই পাশের অবৈধ বাজার উচ্ছেদ করে। পরে আবারও সেখানে বাজার বসতে শুরু করে। ছবিটি আজ বেলা একটায় তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ১৪
রাজধানীর নাখালপাড়া এলাকায় রেলক্রসিংয়ের পাশে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙানো আছে। কিন্তু কেউই সেই সতর্কতা অবলম্বন করেন না। আর এর কারণেই ঘটছে দুর্ঘটনা। ছবিটি বেলা একটায় তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ১৪
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে বসে নারকেলের হাট। এখান থেকেই নারকেল কিনে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন তেলের মিলে সরবরাহ করেন। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর