পর্যাপ্ত বৃষ্টি চাই। চাই প্রচুর শস্য। তাই বাঘের পোশাক পরে ‘বাঘমিছিলে’ নামা। এমন মিছিল করলে নাকি বৃষ্টি আর শস্য পাওয়া যায়। এটাই মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের চিলাপা এলাকায় প্রচলিত ঐতিহ্য। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি
২ / ১২
কী ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ছবিতে তাঁকে সব সময় সপ্রতিভ ও তেজদীপ্ত দেখা যায়। এখানে এমন কেন? আসলে তিনি শুক্রবার সচিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসতোর বক্তব্য শুনছিলেন। ছবি: রয়টার্স
৩ / ১২
ইরাকের উত্তরাঞ্চলে সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) তত্পরতায় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বাস্তুচ্যুত শিশুরা দেশটির দহুক প্রদেশে আশ্রয় নিয়েছে। প্রদেশটির একটি আশ্রয় শিবির থেকে শুক্রবার তোলা ছবি। ছবি: রয়টার্স
৪ / ১২
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে মসজিদ। এর পরও গাজার ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবার হেলে পড়া মিনারের ছায়ায় জুমার নামাজ আদায় করেন। ছবি: রয়টার্স
৫ / ১২
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার পশ্চিম তীরে বিক্ষোভ হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি সেনারা। ছবি: রয়টার্স
৬ / ১২
এখন চলছে পাট ধোয়ার পুরো মৌসুম। খালবিলে কৃষকেরা পাট পচাতে জাগ দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দৃশ্যটি আজ গোয়ালন্দের উজানচর এলাকার দুদুখানপাড়া থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি
৭ / ১২
ভারতের মুম্বাইয়ে ১৪ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ডিজাইনার রহিত ভার্মার নকশা পোশাকের প্রদর্শনী ‘বৃন্দাবন’-এ ছবির জন্য পোজ দিচ্ছেন এই দুজন মডেল। ছবি: আইএএনএস
৮ / ১২
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়েছে তিস্তা নদীতে। তলিয়ে গেছে বাড়িঘর। জেলেরা মাছ ধরতে ব্যস্ত। ছবিটি আজ সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১২
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার সকালে ২০-দলীয় জোট যশোর শহরে কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি দড়াটানায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১০ / ১২
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। ছবিটি শনিবার দুপুরে চকবাজার এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১১ / ১২
বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতায় অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। নিষ্কাশন-ব্যবস্থা ভালো না থাকায় জমে থাকা এই পানিতে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। ছবিটি শনিবার নগরের ভূইয়ারবাগ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১২ / ১২
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি কালো পতাকা মিছিল বের করে। ছবি: সাজিদ হোসেন