ছবিতে আজ (১৬ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
খাঁচায় বন্দী এই বক দুটি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। এক জোড়া বকের দাম চাওয়া হয়েছে ২৫০ টাকা। বরিশাল নগরের গির্জা মহলা থেকে ছবিটি শনিবার তোলা। ছবি: সাইয়ান

২ / ২১
গাদাগাদি করে একটি নৌকায় সাগরে ভাসছিলেন এই অভিবাসী মা ও শিশু। গ্রিসের দক্ষিণ পূর্ব উপকূলে পৌঁছানোর পর যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁরা। শিশুকে জড়িয়ে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন মা। ছবিটি শনিবারের। ছবি: এএফপি

৩ / ২১
আকাশে উড়ছে ছোট্ট ঘোড়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি ভবনের ওপর এভাবেই ঘোড়া আকৃতির ঘুড়ি ওড়ানো হচ্ছে। ছবিটি শনিবার কুনি আইল্যান্ড সৈকতের পাশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২১
ঢাকার পান্থপথের এই পদচারী সেতুটি পথচারীরা খুব কম ব্যবহার করেন। প্রায় দেখা যায় ভবঘুরেরা এই সেতুতে ঘুমিয়ে থাকেন। ছবি: মনিরুল আলম

৫ / ২১
রাজধানীর গুলশানে একটি রিকশায় শিশুটিকে এভাবে বসিয়ে নিয়ে যাচ্ছেন চালক। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ সকালে মার্কিন দূতাবাসের সামনের রাস্তা থেকে তোলা। ছবি: নাসিরউদ্দীন নাসিম

৬ / ২১
বেলা শেষে নৌকায় চড়ে বাড়ি ফেরা। রাঙামাটির জীবতলী এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ২১
প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনয়নের আশায় প্রচার চালিয়ে যাচ্ছেন হিলারি ক্লিনটন। বর্তমানে তিনি আইওয়া অঙ্গরাজ্যে আছেন। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২১
নিজের পছন্দের জিনিসটি বেছে নেওয়ার খেলায় মানুষকে ডাকছেন এক কর্মী। ছবিটি যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনেসের এক মেলা থেকে গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২১
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনেসে চলছে মেলা। মেলায় ছোট্ট এক ছেলে ছোট পুলে রাবারের হাঁস নিয়ে খেলায় ব্যস্ত। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স  ​

১০ / ২১
জাপানের কানাগাওয়াতে আজ থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী সূর্যমুখী উৎসব। উৎসবে এসে সূর্যমুখী ফুলের বাগানে ছবি তোলার ভঙ্গিতে এক তরুণী। ছবিটি কানাগাওয়ার জামা এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২১
বগুড়ার করতোয়ায় মাছ ধরায় ব্যস্ত এক মৎ​স্যজীবী। ছবিটি আজ রোববার জেলার শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২১
জঠরে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া অবশেষে মায়ের কোলে ফিরে গেল। মায়ের মুখে তাই হাসি ফুটল। আজ রোববার দুপুর একটার দিকে চিকিৎসকেরা শিশুটিকে মায়ের কাছে দেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলার ৪৮ নম্বর কেবিনে মা-মেয়ে একসঙ্গে আছে। ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ২১
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা এবং জাতীয় বেতন স্কেলে তাঁদের অন্তর্ভুক্ত করার দাবিতে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। ছবি : আবদুস সালাম

১৪ / ২১
নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিআই কর্তৃপক্ষ ডেমরা এলাকার সুলতানা কামাল ব্রিজের নিচে আজ থেকে নদী দখল করে চালানো বালু ব্যবসা উচ্ছেদ শুরু করে। ছবি: হাসান রাজা

১৫ / ২১
আমন ধান চারা রোপণে নেমেছেন কৃষকেরা। ছবিটি আজ রোববার দুপুরে সিলেট শহরতলীর খাদিমনগর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২১
দা, ছুরি, বটি ধারালো করার কাজ করেন তাঁরা। পারিশ্রমিক নেন ৫ থেকে ২০ টাকা। ছবিটি আজ রোববার সকালে রংপুর নগরের সর্দার পাড়া এলাকার বুড়িরহাট সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় রোববার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, চট্টগ্রাম (সীতাকুণ্ড)

১৮ / ২১
বৃষ্টি ও উত্তাল পদ্মায় নৌকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ফরিদপুর সদরের ডিক্রিরচর এলাকার লোকজন। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২১
ময়মনসিংহের গৌরীপুরের স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকির শহরের বঙ্গবন্ধু চত্বর-সংলগ্ন এলাকার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পাম গাছগুলোর ডগা ছেঁটে দিয়েছেন। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২০ / ২১
মাছ ধরার চাঁই কাঁধে মৎস্য শিকারে যাচ্ছেন দুই মৎস্যজীবী। ছবিটি রোববার দুপুরে সিলেট সদর উপজেলার অনন্তপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২১ / ২১
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।