ছবিতে আজ (১৬ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
হোয়াইট হাউসের সবজি বাগানে দুই শিশুর সঙ্গে চারা লাগাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। ছবিটি বুধবার তোলা। হোয়াইট হাউসে এখন চলছে বসন্তকালীন চারা রোপণ কর্মসূচি। ছবি: রয়টার্স

২ / ২৪
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বুধবার চলছিল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সংবাদ সম্মেলন। এ সময় আচমকা এক নারী বিক্ষোভকারী বক্তাদের সামনে রাখা টেবিলে লাফিয়ে ওঠে সব কাগজপত্র ছুড়ে ফেলেন। পরে তাঁকে আটক করা হয়। ছবি: রয়টার্স

৩ / ২৪
কানাডার টরন্টোতে বুধবার একটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি সে দেশে যান। গত ৪২ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কানাডা সফরে গেলেন। ছবি: রয়টার্স

৪ / ২৪
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে লেনিনগ্রাদস্কি চিড়িয়াখানায় এক মাস বয়সী জাগুয়ার শাবক। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৪
বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ারে ধূলিঝড়ের মধ্যে ছবি তুলতে ব্যস্ত এক পর্যটক। বুধবার এই ঝড়ে দেশটির উত্তরাঞ্চল ধুলায় ছেয়ে যায়। রাস্তাঘাটে এ সময় হেড লাইট জ্বেলে ধীর গতিতে যানবাহন চলাচল করে। আকাশের রং হয়ে ওঠে কমলা। ছবি: রয়টার্স

৬ / ২৪
কানাডার টরন্টোতে বুধবার একটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিদ্যুৎ​ চাহিদা মেটাতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম দেবে কানাডা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ২৮ কোটি ডলারের চুক্তি হয়েছে। ছবি: রয়টার্স

৭ / ২৪
ব্রাজিলে সাও পাওলো ফ্যাশন উইকে রানওয়েতে এক মডেল। তাঁর পরনে রেইনালদো লোরেনকো সামার ২০১৬ রেডি টু ওয়্যার-এর পোশাক। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

৮ / ২৪
সাও পাওলো ফ্যাশন উইকে রানওয়েতে বাহারি কানের দুলে দুই মডেল। ছবি: রয়টার্স

৯ / ২৪
গত ৪২ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কানাডা সফরে গিয়েছেন। টরন্টোতে গতকাল তিনি রিকো কোলিসিউমে এক অনুষ্ঠানে সাধারণ জনগণের উদ্দেশে ভাষণ দেন। ভাষণ শুরুর আগে সেখানে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী। ছবি: রয়টার্স

১০ / ২৪
বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রায় পারটেক্স বেভারেজের পরিকল্পিত অনুপ্রবেশের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মানব বন্ধন করে । এ সময় আরসি কোলার প্রতীকী বোতলে আগুন দেওয়া হয়। ছবি:মনিরুল আলম

১১ / ২৪
ঢাকা উত্তর সিটি ক​রপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল আজ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন । ছবি: সাইফুল ইসলাম

১২ / ২৪
বাংলা নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির প্রতিবাদে বিভিন্ন সংগঠন আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে। ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ২৪
পানি শুকিয়ে যাচ্ছে সবখানে। বৃষ্টিও নেই। নদে আইল দিয়ে মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার শেখপাড়া এলাকার মানাস নদ থেকে আজ বৃহস্পতিবার তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২৪
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফী আজ বুধবার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া গাড়ির চাবি হস্তান্তর করেন। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এলাকায় নির্বাচনী প্রচার চালান। ছবি: সাজিদ হোসেন

১৭ / ২৪
রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও পরিবেশ দূষণ রোধে সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলনে ১২ দফা সুপারিশ তুলে ধরেছে টিআইবি। ছবিটি বৃহস্পতিবার টিআইবির ধানমন্ডি কার্যালয় থেকে তোলা হয়। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২৪
এইচএসসি পরীক্ষার্থী সুমিত দত্ত হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার বাসিন্দারা আজ বৃহস্পতিবার মানববন্ধন করেন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৯ / ২৪
গাছে গাছে খেজুর বড় হতে শুরু করেছে। এগুলো খাওয়ার জন্য শিশুদের আপ্রাণ চেষ্টা। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২৪
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দীন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গণসংযোগ করেন। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৪
দুটি গাছের মাঝখানে মগডালে বসে আছে এক জোড়া ঘুঘু পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার ইন্দুখুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২২ / ২৪
গ্রামের ছোট বাচ্চারা ঘুড়ি ওড়াতে ব্যস্ত। ছবিটি আজ বৃহস্পতিবার রংপুরের হারাগাছ পৌরসভার আমবাগান এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৩ / ২৪
বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েকজন নারী যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৪ / ২৪
বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে ফুটে থাকা বুনো ফুল তুলছে শিক্ষার্থীরা। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়া শহরের বাইপাস সড়কের শাকপালা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া