ছবিতে আজ (১৬ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বৃহস্পতিবার ২০তম বার্ষিক ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে হলিউড তারকা কেইরা নাইটলি। ছবি: রয়টার্স

২ / ২৪
লস অ্যাঞ্জেলেসে বৃহস্পতিবার ২০তম বার্ষিক ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: রয়টার্স

৩ / ২৪
হোয়াইট হাউসে আলাপরত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৪ / ২৪
দেশের মাটিতে পা রেখেছেন গত গ্রীষ্মে সিরিয়ায় অপহৃত ইতালির দুই সাহায্য-কর্মী গ্রেটা রামেলি (বাঁয়ে) ও ভ্যানেসা মারজুলো। ছবিটি আজ রোমের সিয়ামপিনো বিমানবন্দর থেকে তোলা। গতকালই মুক্তি পান দুজন। ছবি: এএফপি

৫ / ২৪
মোনাকোর রাজধানী মোনাকোতে ৩৯তম মন্টি-কার্লো আন্তর্জাতিক সার্কাস উৎসবে চীনা দড়াবাজদের শারীরিক কসরত। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৬ / ২৪
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ সকালে বেলুন উড়িয়ে ঢাকা আঞ্চলিক গণিত উৎসব ২০১৫ উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: সাহাদাত পারভেজ

৭ / ২৪
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে আজ সকালে ঢাকা আঞ্চলিক গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী প্রশ্ন করছে। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ২৪
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে গণিতের সমাধানে ব্যস্ত খুদে গণিতবিদেরা। ছবি: সাহাদাত পারভেজ

৯ / ২৪
পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনটি আজ বগুড়া রেলস্টেশনে এসে থামতেই ওঠানামায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এ সময় জানালা দিয়ে এক বয়স্ক নারীকে নামানো হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৪
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। ছবিটি আজ শুক্রবার দুপুরে টঙ্গী ​িব্রজ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ২৪
শীতকালীন সবজি খেতে পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবিটি আজ রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৪
সিলেট নগরের শাহী ঈদগাহে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। টানা অবরোধে বাণিজ্য মেলা না জমলেও আজ ছুটির দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২৪
১৩ দিন ধরে গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কার্যালয়ের সামনে আজও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৪
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শিল্পকলা একাডেমীতে কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। ছবি: পিআইডি

১৫ / ২৪
২০-দলীয় জোটের অবরোধ চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের সলিমপুরের ফকিরহাট এলাকায় কয়েকটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৪
সাপ্তাহিক ছুটির দিনে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২৪
দেশব্যাপী ২০–দলীয় জোটের ডাকা অবরোধ চলছে। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের তল্লাশি করে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৪
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছে যাত্রীরা। ছবিটি আজ বিকেল সাড়ে চারটায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৯ / ২৪
চট্টগ্রাম নগরে আজ দুপুরে হঠাৎ করে বৃষ্টির দেখা মেলে। এতে কিছুটা বিপাকে পড়ে মানুষ। ছবিটি দুপুর সাড়ে ১২টায় প্রবর্তক মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২০ / ২৪
স্বেচ্ছাশ্রমে চলছে সড়কের সংস্কারকাজ। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর-পশ্চিম গোবিন্দপুর গ্রামের একমাত্র সড়ক এটি। ছবিটি আজ বেলা ১১ টার দিকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার)

২১ / ২৪
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য বের হয়েছেন মুসল্লিরা। কিন্তু অবরোধের কারণে ট্রেন আসতে দেরি হওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষায় করছেন তাঁরা। ছবিটি আজ তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২২ / ২৪
কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন আসিফ রহমান নামের এক তরুণ। বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী এলাকায়। এখান থেকে রংপুর শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অবরোধের কারণে গাড়ি না পেয়ে রিকশাভ্যানেই ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন তাঁর মা। ছবিটি আজ বিকেলে নগরের বাংলাদেশ মোড় এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৩ / ২৪
চলছে বোরো ধান রোপণের মৌসুম। জমি চাষ করতে দেশীয় পদ্ধতিতে সেচ দিতে ব্যস্ত এক কৃষক। ছবিটি আজ সকালে রংপুর সদরের হরিদেবপুর থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৪ / ২৪
চা-বাগানের সরু রাস্তায় দুরন্তপনায় মেতেছে ছোট্ট শিশুরা। ছবিটি আজ সিলেট শহরতলির হিলুয়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট