ছবিতে আজ (১৬ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ব্রিটিশ পার্লামেন্টে এক সভায় যোগ দেন। তাঁর সম্মানে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ওই সভার আয়োজন করেন দেশটির স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি লেবার দলীয় এমপি কীথ ভাজ। ছবি: সংগৃহীত

২ / ১৬
বৃষ্টিতে জমে থাকা পানিতে ছোট মাছ ধরতে চাঁই পেতেছেন গ্রামবাসীরা। সেখানে বসে কড়া নজর রাখছে শিকারি বক। ছবি: কল্যাণ প্রসূন

৩ / ১৬
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে মেক্সিকো ও চিলির খেলা শুরুর আগে গ্যালারিতে মেক্সিকোর দুই সমর্থক। ছবিটি সোমবার সান্তিয়াগো থেকে তো​লা। ছবি: এএফপি

৪ / ১৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকে যানজট শুরু হয়। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সোহেল মহসিন শিপন

৫ / ১৬

৬ / ১৬
জাপানের ক্রাউন প্রিন্স ন্যানোস্তো ও ক্রাউন প্রিন্সেস মাসাকো টোকিওতে একটি শিশুযত্ন কেন্দ্রে এক মায়ের সঙ্গে সেখানকার সুযোগ-সুবিধা নিয়ে কথা বলছেন।  ছবিটি আজ মঙ্গলবার (১৬ জুন) তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৬
আজারবাইজানের রাজধানী বাকুতে প্রথম ইউরোপিয়ান গেমস-এর প্রিলিমিনারি বিচ ভলিবল ম্যাচের দৃশ্য এটি। ছবিটি আজ ১৬ জুন তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৬
প্যা​রিসের কাছে লো বোর্জে বিমানবন্দরে অনুষ্ঠিত হচ্ছে ৫১তম প্যারিস এয়র শো। সেখানে ১৬ জুন রাশিয়ান এয়ার লাইনসের তিন কেবিন ক্রু সুখোই সুপারজেট ১০০ নামের বিমানটির সামনে এভাবেই ক্যামেরায় পোজ দেন। ছবি: রয়টার্স

৯ / ১৬
নারীর ওপর সব ধরনের যৌন নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নিপীড়নবিরোধী কনসার্টের আয়োজন করে। ছবি: মনিরুল আলম

১০ / ১৬
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রুচি-রস আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতার পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম

১১ / ১৬
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্যাটেখ-স্বপ্ন নিয়ে বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৬
বর্ষাকাল চলছে। তাই নদী-নালায় মাছের আনাগোনাও বেড়েছে। মাছ শিকারে বেরিয়েছেন দুই কিশোর। ছবিটি মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৬
তিস্তা নদীর চর এলাকায় এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। মণ প্রতি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। বৃষ্টির কারণে ভুট্টা শুকাতে পারেনি তাই রোদ ওঠায় তা শুকাতে ব্যস্ত কৃষকেরা। ছবিটি রংপুরের গঙ্গাচড়ার উপজেলার গোডাউনের হাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ১৬
সিলেটের পাহাড়-টিলা থেকে কাঁঠাল এসে নগরের কদমতলী এলাকায় প্রতিদিন হাট বসে। পাইকারি-খুচরা ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত সময় কাটাচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ১৬
বুলবুলি বসেছে শীতল ছায়ায়, মুখে পাকা খেজুর। মঙ্গলবার ঢাকার তোপখানা রোড থেকে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

১৬ / ১৬
গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা-হলুদ চালতা ফুলের মনোরম শোভা। মঙ্গলবার রাজধানীর শাহবাগে দেখা গেল এমন ছবি ৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷