ঈদ উদ্যাপন হবে বাড়ি গিয়ে, আপনজনের সঙ্গে—এই প্রত্যাশায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেছেন ঘরমুখো মানুষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
২ / ২০
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে বুধবার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড টিমের শারীরিক কসরত প্রদর্শন। এতে বিশ্বের ৩০টি দেশের জিমন্যাস্ট অংশ নেন। ছবি: এএফপি
৩ / ২০
সার্বিয়ার দক্ষিণাঞ্চলের এক শহরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অভিবাসন-প্রত্যাশী একটি পরিবারের সদস্যরা। সার্বিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ রোমানিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া। অভিবাসন-প্রত্যাশীরা সার্বিয়ার মধ্য দিয়েই ইউরোপের এসব দেশে যায়। ছবিটি বুধবারের। ছবি: এএফপি
৪ / ২০
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বুধবার মাইক্রোসফট থিয়েটারে আমেরিকান কেব্ল টেলিভিশন নেটওয়ার্কের অনুষ্ঠানে যোগ দেন হলিউড তারকা হ্যালি বেরি। ছবি: এএফপি
৫ / ২০
সার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর প্রিসেভোর এক রাস্তার ধারে ঘুমিয়ে এক অভিবাসন-প্রত্যাশী। ছবিটি বুধবারের। সার্বিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ রোমানিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া। অভিবাসন-প্রত্যাশীরা সার্বিয়ার মধ্যে দিয়েই এসব দেশে যায়। ছবি: এএফপি
৬ / ২০
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে সুইজারল্যান্ডের জিমন্যাস্টদের শারীরিক কসরত। ছবিটি বুধবারের। ছবি: এএফপি
৭ / ২০
কানাডার টরন্টোয় চলমান প্যান অ্যাম গেমসে মেয়েদের জিমন্যাস্টিকসের একটি পর্বে যুক্তরাষ্ট্রের অ্যামেলিয়া হান্ডলির নান্দনিক উপস্থাপনা। ছবিটি বুধবারের। ছবি: এএফপি
৮ / ২০
ঈদের জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ। মিম্বারের সিঁড়িতে রঙের শেষ আঁচড় দিচ্ছেন এক শ্রমিক। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম।
৯ / ২০
ইরাকের রাজধানী বাগদাদে আজ বৃহস্পতিবারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই প্রচণ্ড গরমে স্বস্তির আশায় অনেকে ঝাঁপ দিয়েছেন সেচ খালে। দেশটিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: এএফপি
১০ / ২০
রথযাত্রাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের সামনে একটি হাতিকে টাকা দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী এক নারী। ১৮ জুলাই রথযাত্রা। ছবি: রয়টার্স
১১ / ২০
ঈদে বাড়ি ফেরা। ছবিটি আজ মিরপুর রোডের শিশুমেলা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ২০
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে হলেও ঘরমুখো মানুষ। ছবিটি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২০
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে হলেও ঘরমুখো মানুষ। ছবিটি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ২০
পোশাকশিল্পের প্রায় ৯৯ শতাংশ কারখানায় ঈদের বেতন-বোনাস দেওয়া হয়েছে—সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
১৫ / ২০
গ্রিন পাইথন নামে পরিচিত এই সবুজ গিরগিটি। ইউরোপের কোনো প্রাণী সংরক্ষণ পার্কে প্রজাতিটির একমাত্র প্রতিনিধি এটি। ফ্রান্সের ত্রিমোই এলাকার ‘লিল্ অ সারপোঁ’ বা ‘স্নেক আইল্যান্ড’ পার্ক থেকে গত বুধবার ছবিটি তোলা। ছবি: এএফপি
১৬ / ২০
বাসের ছাদে করে ঘরে ফিরছেন অনেকে। ছবিটি আজ রাজধানীর পোস্তাগোলা চীন-মৈত্রী ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৭ / ২০
ইঞ্জিনচালিত নৌকায় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাচ্ছেন যাত্রীরা। ছবিটি আজ পোস্তাগোলা চীন-মৈত্রী ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৮ / ২০
ঘরমুখো যাত্রীবোঝাই একটি লঞ্চ। ছবিটি আজ পোস্তাগোলা ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৯ / ২০
ঘরমুখো মানুষ নিয়ে রাজধানীর সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। ছবিটি আজকের। ছবি: মনিরুল আলম
২০ / ২০
ঈদে বাড়ি ফিরতে দল বেঁধে মানুষের যাত্রা। ছবিটি আজ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম