অস্ট্রেলিয়ার সিডনিতে জঙ্গিদের হাতে নিহত দুই জিম্মির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি
২ / ২০
গোধূলির রক্তিম রং মেখে ভেসে যাচ্ছে একটি নিঃসঙ্গ রাজহাঁস। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন-সংলগ্ন ইস্টচেস্টার উপসাগর থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ২০
সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন ক্লিনটন দম্পতির মেয়ে চেলসি ক্লিনটন। ছবিটি সোমবার নিউইয়র্ক সিটি থেকে তোলা। ক্লিনটন ফাউন্ডেশন, ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস মিলে এই উদ্যোগ শুরু করছে। ছবি: এএফপি
৪ / ২০
বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু করার প্রস্তুতি। ছবি: জিয়া ইসলাম
মহান বিজয় দিবসে স্মৃতিসৌধের সামনে মানুষের ঢল। ছবি: সাহাদাত পারভেজ
৮ / ২০
রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রে মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন উপহার পেঁৗছে দেন। ছবি: ফোকাস বাংলা
৯ / ২০
গণভবনে আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
১০ / ২০
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
১১ / ২০
ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
১২ / ২০
পাকিস্তানের পেশোয়ারে ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে আজ মঙ্গলবার দুপুরে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে শিশুশিক্ষার্থীসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে জিম্মি করেছে। ছবি: রয়টার্স
১৩ / ২০
শিক্ষার্থীসহ জিম্মিদের উদ্ধারে অভিযানে নেমেছে পাকিস্তানের সেনাবাহিনী। ছবি: রয়টার্স
১৪ / ২০
জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজন শিক্ষার্থীকে। ছবি: রয়টার্স
১৫ / ২০
জঙ্গি সংগঠন তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। তালেবান জঙ্গিদের হটাতে স্কুলের আশপাশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা। ছবি: রয়টার্স
পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করছে। ৪৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের সেই মুহূর্তটি ফুটিয়ে তুলেছে সেক্টর কমান্ডারস ফোরাম। ছবি: মনিরুল আলম