অস্ট্রেলিয়ার ব্রিসবেন নগরে গতকাল শনিবার শুরু হয়েছে দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত প্রাণী ‘কোয়ালা’ কোলে নিয়ে ছবি তোলেন জোটের শীর্ষ নেতারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার (ডানে) এই ছবিটি ধরা পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায়।
২ / ১৩
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা স্টেট সেমিনোয়েলস ও মিয়ামি হারিকেনসের মধ্যে রাগবি খেলা শুরুর আগে এভাবেই সেজে আসেন ফ্লোরিডা স্টেট সেমিনোয়েলসের তিন সমর্থক। ছবিটি শনিবার ফ্লোরিডায় মিয়ামি গার্ডেনসের সান লাইফ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
ভারতের মুম্বাইয়ে শিশু দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী রেশমি নিগাম। শুক্রবার তোলা ছবিটি শনিবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৫ / ১৩
ভারতের জলান্ধরে ‘ইয়ুথ ভাইভ-২০১৪’ আয়োজিত একটি ফ্যাশন শোর রানওয়েতে হাঁটছেন ২০১৩ সালের মিস এশিয়া প্যাসিফিক সৃষ্টি রানা। ছবিটি শনিবার তোলা। ছবি: আইএএনএস
৬ / ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে আজ রোববার ক্যাম্পাসে শোক শোভাযাত্রা বের করে শিক্ষক সমিতি। ছবিটি বেলা সোয়া ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৭ / ১৩
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ছবি: মনিরুল আলম
৮ / ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন একমাত্র ছেলে সৌমিন শাহরিদ ও তাঁর স্বজনেরা। ছবিটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা। ছবি: মনিরুল আলম
১০ / ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৩
এই হেমন্তেই বইছে শীতের হাওয়া। গত দুই দিনে ফরিদপুরে শীতের মাত্রা একটু বেশি হওয়ায় গরম কাপড় কিনতে ভিড় শুরু করে দিয়েছেন মানুষ। ছবিটি আজ ফরিদপুর শহরের চকবাজার এলাকার থানা রোড থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১২ / ১৩
আজ রোববারের মধ্যে আওয়ামী যুবলীগের নামে লাগানো বিলবোর্ডগুলো খুলে ফেলতে প্রধানমন্ত্রীর নির্দেশের পরও নগরের কোথাও কোথাও তা এখনো খুলে ফেলা হয়নি। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৩ / ১৩
দুই মণ ওজনের এই বাঘাড় মাছটি শনিবার রাতে ধরা পড়েছে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে যমুনা নদীতে। টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার গালিয়াবাড়ি গ্রামের আজিজুল হক মাছটি ধরে ভুঞাপুরের গোবিন্দাসী বাজারে আনেন রোববার। দাম হাকা হয় লাখ টাকা। দরদামের পর ৬২ হাজার টাকায় বিশাল এই মাছটি কেনেন খানুরবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী বাবলু হালদার। তিনি একই এলাকার আবদুর রহমানের কাছে ৬৬ হাজার টাকায় এটি বিক্রি করেন। পরে আবদুর রহমান মাছটি স্থানীয় লোকদের সঙ্গে ভাগাভাগি করে নেন। ছবি: কামনাশীষ শেখর