ছবিতে আজ (১৬ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
ব্রাজিলের সাম্বা উৎসবের প্রথম দিনের শোভাযাত্রায় জাঁকাল সাজে এক নৃত্যশিল্পী। ছবিটি রোববার রিও ডি জেনিরোর সামবোড্রোম থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট কাওগার্স ও অ্যারিজোনা ওয়াইল্ডক্যাটসের মধ্যে হ্যান্ডবল খেলার সময় একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার বেসলি কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২০
কলম্বিয়ায় শুরু হয়েছে বারানকুইলা উৎসব। উৎসবের শোভাযাত্রায় রোববার সারা শরীরে রং মেখে এভাবেই সেজে আসেন একজন অংশগ্রহণকারী। ছবি: এএফপি

৪ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকে হাজির মার্কিন ভিডিও ব্লগার বেথানি মোতা। ছবিটি রোববার নিউইয়র্কের স্প্রিং স্টুডিওস থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে আজ রাজধানীর গুলশানের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। ছবি: মনিরুল আলম

৬ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে আজ রাজধানীর গুলশানে জড়ো হচ্ছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। এ কারণে কার্যালয়ের সামনে ব্যারিকেড দিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: মনিরুল আলম

৭ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে আজ রাজধানীর গুলশানে জড়ো হচ্ছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। এ কারণে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। ছবি: মনিরুল আলম

৮ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে আজ রাজধানীর গুলশানে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে জড়ো হয়েছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। ছবি: মনিরুল আলম

৯ / ২০
পপি ফুলে মৌমাছির গুঞ্জরণ। ছবিটি আজ সকালে রাজশাহী নগরের পোস্টাল একাডেমি থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১০ / ২০
কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরে সাঁতার কাটতে গিয়ে আজ সকালে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিজন সৌরভ (২২) ডুবে যান। তাঁকে উদ্ধারে জাল ফেলা হয়েছে পুকুরে। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১১ / ২০
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে আজ চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার দৃশ্য। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১২ / ২০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ)। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ২০
রাজধানীর গুলশান-২ এলাকায় আজ দুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘাট শ্রমিক লীগের কর্মী বাবুল আহমেদ (মাঝে) আহত হন। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৪ / ২০
চট্টগ্রামে আজ সোমবার দুপুরে দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ঢিলের আঘাতে বাসের এক যাত্রী আহত হন। ছবিটি নগরের সিরাজউদ্দৌলা রোডের দিদার মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৫ / ২০
বিজ্ঞান মেলায় বন্যার পানি নিয়ন্ত্রণ করে মাছ চাষ ও ফসল আবাদের একটি প্রকল্প দেখছে শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৬ / ২০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে নতুন করে তৈরি করা হচ্ছে শহীদ মিনার। ছবিটি আজ তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৭ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে সমন্বয় পরিষদের মিছিলে ককটেল বিস্ফোরিত হয়। এতে ক্ষুব্ধ মিছিলকারীরা গুলশান-২ এলাকার বিভিন্ন ভবনে ভাঙচুর চালান। একপর্যায়ে বোমা নিক্ষেপকারীকে খুঁজতে কয়েকজন নির্মাণাধীন একটি ভবনে তল্লাশি চালান। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২০
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা আজ দুপুরে খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করেন। অনুমতি না থাকলেও এ সময় তাঁদের খালেদা জিয়ার কার্যালয়সংলগ্ন মিসরের দূতাবাসের সামনে দিয়ে মিছিল করতে দেখা যায়। ছবি: আশরাফুল আলম

১৯ / ২০
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের মাদাই বিলে আজ সোমবার বার্ষিক ‘পলো বাওয়া’ উৎসবে মাছ ধরতে ব্যস্ত শিকারীরা। ছবি: প্রনঞ্জয় বৈদ্য

২০ / ২০
প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে সবেমাত্র। তবে এরই মাঝে গ্রীষ্মের ফল কাঁঠালের কলি ও মুচি উঁকি দিয়েছে গাছে গাছে। ছবিটি রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ পুলিশ কাঁঠাল বাগান থেকে আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা