ছবিতে আজ (১৬ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে জারিনা দিয়াসের খেলার একটি মুহূর্ত। ছবি: এএফপি

২ / ২১
জাপানের টোকিওতে শরৎ ও শীতকালীন ফ্যাশন সপ্তাহ চলছে। মোতোহিরো তানজির নকশা করা পোশাকে সেখানে অংশ নিয়েছেন এক মডেল। ছবি: এএফপি

৩ / ২১
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কাছে মাউন্ট প্যানোরমা উডল্যান্ডে ইউক্যালিপ্টাস গাছের কাছে বসে আছে বিশেষ প্রজাতির এই  ক্যাঙ্গারু ওয়ালুরে। এর বয়স চার বছর। ছবি: এএফপি

৪ / ২১
জাপানের টোকিওতে শরৎ ও শীতকালীন ফ্যাশন সপ্তাহের উদ্বোধনীতে অংশ নেওয়া মডেলদের ছিল এরকম মনোমুগ্ধকর সাজ। থাইল্যান্ডের পিম সুখাহুতা এসব পোশাকের নকশা করেন। ছবি: এএফপি

৫ / ২১
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।  ছবি: বাসস

৬ / ২১
মাগুরায় গতকাল রোববার রাতে মৎস্য অফিসের গ্যারেজে রাখা এই গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িটি আগুনে পুড়ে গেছে। ছবি: কবির হোসেন

৭ / ২১
সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর আগে প্রয়োজনীয় নিরাপত্তা আইন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। ছবিটি আজ সোমবার বগুড়া শহরের সাতমাথা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২১
সিলেটে শিশু সাঈদকে অপহরণ ও  হত্যার প্রতিবাদে তাঁর স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দেয়। ছবিটি সোমবার শহরের রায়নগর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ২১
রাজধানীর বাজারগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসতে শুরু করেছে। ছবিটি সোমবার সদরঘাটের ওয়াইজঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২১
কাশ্মীরের রাজধানী শ্রীনগরে তুষারঝড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

১১ / ২১
তিউনেসিয়ার জাতীয় ঐতিহ্যবাহী পোশাক দিবসে দেশটির নারীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঘুরে বেড়ান। পোশাকটি স্থানীয়ভাবে ‘সেফসেরি’ নামে পরিচিত। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স।

১২ / ২১
চীনের হেনান প্রদেশের জিয়াওজুতে দূষিত পরিবেশের মধ্যেও সকালে ব্যায়াম করছেন স্থানীয় বাসিন্দারা। চীনে পরিবেশদূষণের মাত্রা বর্তমানে অনেক বেশি। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপও নিচ্ছে না দেশটি। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: রয়টার্স।

১৩ / ২১
ফ্রান্সের মার্সেইলের ভেলড্রোম স্টেডিয়ামে গতকাল রোববার ফ্রেঞ্চ সকার লিগ-১–এর একটি খেলা চলার সময় দুদলের খোলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সমর্থকদের ছোড়া আগুন মাঠে এসে পড়লে মাঠের ঘাসেও আগুন ধরে যায়। ছবি: রয়টার্স।

১৪ / ২১
বিশ্ব ওমেন’স কার্লিং চ্যাম্পিয়নশিপ খেলা উপভোগ করছেন এক কানাডিয়ান সমর্থক। ছবিটি আজ জাপানের সাপোরো থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২১
দক্ষিণ কোরিয়ার সিউলে জিয়নবক প্যালেসের মূল প্রবেশপথে ঐহিত্যবাহী পোশাক পরে দায়িত্ব পালন করা দুই নিরাপত্তারক্ষীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে দুই শিশু। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২১
ভারতের মুম্বাইয়ে পাইকারি মাছের বাজারে মাছ ও কাঁকড়া নিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২১
চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৮ / ২১
চট্টগ্রামের লালদীঘি মাঠে পদযাত্রা সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত লোকজনের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সিএমপির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৯ / ২১
স্কুলের ঘণ্টা বাজিয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সহিংসতা বন্ধ ও শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি। ছবি: আবদুস সালাম

২০ / ২১
গরমে তৃষ্ণা মেটাতে নিরাপদ ও সাশ্রয়ী পানীয় হিসেবে ডাব অতুলনীয়। ছবিটি আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

২১ / ২১
গাছের ডালে ডালে এসেছে নতুন পাতা। বসন্তে প্রকৃতি সাজছে নতুনরূপে। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান পার্ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম