ছবিতে আজ ( ১৬ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ছাত্রী নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে সমবেত শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবিটি আজ শনিবার স্কুলের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২ / ১২
মাড়াই করা বোরো ধান তুলছেন কৃষাণ-কৃষাণীরা। ছবিটি আজ রাজধানীর ডেমরা মালা মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ১২
নদীতে প্রতিদিন ফেলা হচ্ছে আবর্জনা। এভাবে দূষিত তুরাগ নদ আরও দূষিত হয়ে উঠছে। ছবিটি আজ তুরাগ ভাঙা ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১২
গাছে উঠে বেছে বেছে পাকা খেজুর পাড়ছে এক শিশু। ছবিটি আজ খাগড়াছড়ির আড়াইমাইল মংপু পাড়া পাহাড় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ১২
হৃষ্টচিত্তে চলছে রসাল ফল লিচুর দরদাম। ছবিটি আজ রাজধানীর কাপ্তান বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১২
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন পুলিশ সদস্য নিয়ে আজ পরিচ্ছন্নতা কাজে নামেন। ছবি: ফোকাস বাংলা

৭ / ১২
বগুড়ার শাজাহানপুরে এবার বরবটির ভালো ফলন হয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি বরবটি ১৫ থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকদের কাছ থেকে বরবটি কিনে তা মোড়কীকরণে ব্যস্ত পাইকারি ব্যবসায়ীরা। ছবিটি আজ সকালে শাজাহানপুর উপজেলার আড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ১২
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে আজ সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ উদ্বোধন করেন অতিথিরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৯ / ১২
বৃষ্টিতে পতিত জমিতে পানি জমেছে। সেখানে ফুটবল খেলায় মেতে উঠেছে দুরন্ত শিশুরা। ছবিটি আজ মানিকগঞ্জ জেলা সদরের দীঘি গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন, মানিকগঞ্জ

১০ / ১২
গতকালের ঝড়-বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে জমা হওয়া পানিতে প্রতিবিম্ব পড়েছে গাছ ভর্তি সোনালু ফুলের। এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। ছবি: জাহিদুল করিম

১১ / ১২
সিলেটের শাহজালাল উপশহর এলাকায় একটি অভিজাত হোটেলে আজ শনিবার নারী উদ্যোক্তারা স্টলে স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১২
রাজধানীতে আজ শনিবার ভোরে মুষলধারে বৃষ্টি হলেও পরে তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। মাথায় কাপড় দিয়ে কড়া রোদ থেকে বাঁচার চেষ্টা করছে একটি পরিবারের সদস্যরা। ছবিটি দুপুরে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম