ছবিতে আজ (১৬ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
ভারতের মহারাষ্ট্রে বিরল প্রজাতির এই পতঙ্গটির দেখা মিলেছে। ছবি: আইএএনএস

২ / ১৬
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মোজাফফরগড়ে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ত্রাণ হিসেবে খাবার সংগ্রহ করছেন বন্যাদুর্গতরা। সাম্প্রতিক বন্যায় সেখানে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৬
মেক্সিকোর বাখা ক্যালিফোর্নিয়ার লা পাসে আঘাত হেনেছে সামুদ্রিক ঝড় (হারিকেন) ওডিল। ঝড়ে সড়কের ওপর উপড়ে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন স্থানীয় লোকজন। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৬
ভারতের মুম্বাইয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণা অনুষ্ঠানে ছবির পরিচালক ফারাহ খানের সঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফারাহ খান আর প্রযোজক শাহরুখের স্ত্রী গৌরী খান। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৬ / ১৬
বাঁধ ভেঙে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকার ১৩২ বছরের পুরোনো নওখিলা পিএন উচ্চবিদ্যালয় প্লাবিত হয়। বন্যার পানি কমে গেলে বিদ্যালয়ের পাঠাগারের আলমারিতে ভিজে যাওয়া বইগুলো দেখছেন শিক্ষক মতিয়ার রহমান। ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ১৬
সবুজ পাহাড়ে পাকা জুম ধান কাটতে ব্যস্ত আদিবাসী দম্পতি। তাই হাসি ফুটেছে এই দম্পতির মুখে। ছবিটি রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের সাপছড়ি পাহাড় থেকে গতকাল সোমবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৮ / ১৬
লালবাগের হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী সুমাইয়া আক্তার হত্যার বিচার ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এলিফ্যান্ট রোড এলাকাবাসী মানববন্ধন করে। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৬
কর্ণফুলীর পানি সরবরাহ প্রকল্পের জন্য চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে বিশাল গর্ত কেটে সেটি ঘিরে ঘেরাও দিয়ে কাজ চলছে। এতে করে সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি আজ মঙ্গলবার সকালে নগরের কাজির দেউড়ি মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১০ / ১৬
শরৎকাল থেকেই কুমিল্লার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকার বড় বাড়িতে শত শত পানকৌড়ি বাসা বেঁধেছে। বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনায় সব সময়ই মুখর থাকে বাড়িটি। ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১১ / ১৬
বন্যার পানি কমে যাওয়ায় স্কুলে যেতে শুরু করেছে শিক্ষার্থীরা। জমির আইল বেয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে স্থাপিত নাড়াপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ১৬
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা জমিতে নতুন চারা রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি গ্রামের বয়রার বেল থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৬
কোনো রকম নিরাপত্তা-ব্যবস্থা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে বিল বোর্ড নির্মাণের কাজ করছেন এই তিন শ্রমিক। ছবিটি রাজধানীর টয়েনবি সার্কুলার রোডের এমএসসি মার্কেট থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ১৬
ভারতের সারদা কেলেঙ্কারির অর্থ দিয়ে জামায়াতে ইসলামীকে সহায়তা করার পেছনে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত—এমন অভিযোগ এনে এই ‘চক্রান্ত’ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। দলটি আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে। ছবি: মনিরুল আলম

১৫ / ১৬
জাতীয় সম্প্রচার নীতিমালাকে ‘অগণতান্ত্রিক’ আখ্যায়িত করে এটি বাতিলের দাবি জানিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: মনিরুল আলম

১৬ / ১৬
খাগড়াছড়ির মধ্য বেতচ্ছড়িতে ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ যুব ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। ছবি: মনিরুল আলম