ইসরায়েলি হামলায় ঘরবাড়ি সব বিধ্বস্ত। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। এর মধ্যেই ফিলিস্তিনি শিশুরা নিজেদের মতো আপন ভুবনে মগ্ন। ছবিটি বৃহস্পতিবার গাজার পূর্বাঞ্চলীয় শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
২ / ৭
পুলিশের তাড়া খেয়ে পাততাড়ি গোটাচ্ছে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। ছবিটি আজ হংকং নগরের মংকক এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ৭
ইতালির রোম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিন ‘সোপ অপেরা’ ছবির প্রদর্শনী উপলক্ষে লাল গালিচায় ইতালির মডেল ও অভিনেত্রী এলিসা সেদনাওই। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৪ / ৭
কুষ্টিয়ার ছেঁউরিয়ায় বৃহস্পতিবার লালন স্মরণোৎসবে আসা লালন ভক্তরা। ফকির লালন শাহের ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল থেকে সেখানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই উৎসব। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৫ / ৭
বিশ্ব সাইক্লিং দিবস-২০১৪ উপলক্ষে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ৭
এই পথেই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই আজ রাস্তার পাশের আগাছা পরিষ্কার করছেন লোকজন। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার ঊঞ্চুরকি গ্রামের বগুড়া-সারিয়াকান্দি সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ৭
তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে শুক্রবার বিকেলে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। ছবিটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা