ছবিতে আজ (১৭ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
খাবার খুঁজছে এক শালিক। ছবিটি রোববার সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার রসময় উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২৩
বাতাস ভরে বেলুনের মতো ফুলিয়ে গড়ে তোলা হয়েছে শিশুদের এই খেলায় জায়গা। সেখানে মজা করছে এক শিশু। ছবিটি রোববার চিলির ভালপারাইসো থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৩
স্লোভেনিয়ায় ক্যানাল অব সচিতে পুরোনো এক সেতু থেকে লাফ দিচ্ছেন এক প্রতিযোগী। রোববার সেখানে সুউচ্চ স্থান থেকে লাফিয়ে পড়ার প্রতিযোগিতা হয়। ছবি: রয়টার্স

৪ / ২৩
ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ শৈলডুবি এলাকায় প্রতিদিন বেগুনের হাট বসে। ব্যবসায়ীরা হাটে আসা চাষিদের কাছ থেকে বেগুন কিনে বস্তায় করে সারা দেশে সরবরাহ করেন। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৫ / ২৩
এখন চলছে পাটের মৌসুম। খেত থেকে পাট কেটে খালের পানিতে জাগ দেওয়ার কাজে বাবাকে সাহায্য করছে মেয়ে। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৬ / ২৩
বর্ষায় জলাশয়ে বেশ পানি জমেছে। এই পানিতে মিলছে নানা জাতের দেশি মাছ। ফরিদপুর সদরের দক্ষিণ গোয়ালচামট এলাকার শৌখিন মাছ শিকারিরা ব্যস্ত এখন মাছ ধরায়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৭ / ২৩
বৃষ্টিতে জমে থাকা খেতের পানিতে মাছ ধরছে আদিবাসী শিশুরা। ছবিটি রাঙামাটির কাপ্তাইয়ের মোড়লী পাড়া এলাকা থেকে আজ সোমবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৮ / ২৩
হজ পালনের উদ্দেশ্যে মুসল্লিরা আজ সোমবার দুপুরে উত্তরার আশকোনার হাজি ক্যাম্প থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য বাসে উঠছেন। ছবি: সাজিদ হোসেন

৯ / ২৩
২০ শতাংশ জমিতে পরিবারের সবাই মিলে মুলার বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ সোমবার বগুড়া সদর উপজেলার ডেকরা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৩
রাজশাহী শহর দিয়ে যাওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের মাঝে গর্ত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে গর্তে খুঁটি দিয়ে রাখা হয়েছে। ছবিটি আজ সোমবার শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকা থেকে দুপুর সোয়া একটার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১১ / ২৩
সিলেটে আজ সোমবার সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২৩
আগামীকাল মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরেরা। কিন্তু ফাইনালের চাপ ভুলে বেশ ফুরফুরে মেজাজে আছে তারা। আজ সোমবার দুপুরে হোটেলের সুইমিংপুলে দল বেধে নেমে পড়ে বাংলাদে​শের যুবারা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২৩
প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। তাই নির্ধারিত সময়ের আগেই গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্টেশনগুলোতে বেশ ভিড় দেখা যায়। ছবিটি সোমবার ঢাকার বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ২৩
শিলপাটা বানাতে যে পাথরের প্রয়োজন সেগুলো আসে ভারত থেকে। শিলপাটার কারখানায় আকারভেদে একেকটির দাম ১২০ থেকে ২৬০ টাকা পর্যন্ত। ছবিটি সোমবার সকালে রাজধানীর জুরাইনের মুনশিবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের টাঙানো ব্যানারে ‘শ্রদ্ধাঞ্জলি’ বানানটি ভুল। তবে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালন হওয়ার পর তিন দিন ধরে তা ঝুলছে। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
রংপুরে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে গত রাতের বৃষ্টিতে মৌভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌভাষা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২৩
বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অর্ডিনাল ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৩
স্বাধীনতা-পরবর্তী প্রথম সংবিধান ছাপার মেশিনটি আজ সোমবার জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করে সরকারি ছাপাখানা বিজি প্রেস। ছবি: সাইফুল ইসলাম

১৯ / ২৩
বাসের ভেতর দাঁড়ানোর তিল পরিমাণ জায়গা নেই। তাই বিআরটিসির দ্বিতল বাসের পা-দানিতে দাঁড়িয়েই গন্তব্যে যাচ্ছেন এই নারী। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২০ / ২৩
সোহেল রানার ২৫তম বিবাহবার্ষিকীতে চলচ্চিত্রজগতের তারকারা। ছবি: প্রথম আলো

২১ / ২৩
রাজধানীর বিভিন্ন সড়কে ইউটার্ন নেওয়া নিষিদ্ধ হলেও অনেক গাড়িচালকই সেই নিষেধাজ্ঞা মানছেন না। ছবিটি সোমবার সন্ধ্যায় শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২২ / ২৩
সাংবাদিক প্রবীর সিকদারকে আদালতে হাজির করা হচ্ছে। ছবি: আলিমুজ্জামান রনী

২৩ / ২৩
পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজিত শোক সভায় আলোচকেরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: প্রথম আলো