ছবিতে আজ (১৭ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
ব্যালে নাচ শিখবে এই শিশু। এ নাচের জন্য সে কতটা উপযোগী-তারই পরীক্ষা চলছে। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চায়নাটাউনের একটি স্কুল থেকে তোলা।

২ / ১৭
মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকে বৃহস্পতিবার ম্যাক্সিকান নকশাকার ম্যাকারিও জিমেনেজের নকশা করা পোশাকে এক মডেল। ছবি: এএফপি

৩ / ১৭
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে বৃহস্পতিবার সরকারি একটি ব্যাংক ভবনে বিমান হামলার ঘটনা ঘটে। পরে অক্ষত নথিপত্র বের করে নিয়ে আসেন ব্যাংকের কর্মীরা। ছবি: রয়টার্স

৪ / ১৭
সাও পাওলো ফ্যাশন উইকে বৃহস্পতিবার রানওয়েতে এক মডেল। ছবি: রয়টার্স

৫ / ১৭
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সারি শহরে বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ মন্দির পরিদর্শনে গিয়ে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সফরে ১৪ এপ্রিল কানাডা যান মোদি। ছবি: রয়টার্স

৬ / ১৭
ক্যালিফোর্নিয়ার আনাহেইমে স্টার ওয়ারস সেলিব্রেশন সম্মেলনে বৃহস্পতিবার নিজের ফোন নিয়ে ব্যস্ত এক নারী। ১৯ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। ছবি: রয়টার্স

৭ / ১৭
পেরুর রাজধানী লিমার গামারা এলাকায় বৃহস্পতিবার স্পাইডার ম্যানের পোশাকে এক বিক্রেতা ছোট ছোট স্পাইডার ম্যানের পুতুল বিক্রি করেন। ছবি: রয়টার্স

৮ / ১৭
হোয়াইট হাউসের গোলাপ বাগানে বসে বৃহস্পতিবার প্রয়োজনীয় কিছু কাজ সেরে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স

৯ / ১৭
রাজধানীজুড়ে সিটি করপোরেশন নির্বাচনের হাওয়া। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচারে ঝোলানো হয়েছে পোস্টার। ছবিটি আজ ধানমন্ডির ২ নম্বর সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ১৭
গরম থেকে স্বস্তি পেতে নগরের সৌন্দর্যবর্ধক জলাধারের পানিতে গোসল সেরে নিচ্ছে এক কিশোর। ছবিটি আজ দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ১৭
রাজধানীর মিরপুর রোডের সোবহানবাগ এলাকায় সপ্তাহ দুয়েক আগে সড়ক বিভাজনটি তুলে ফেলা হয়েছে। এই সুযোগে শর্টকাটে সড়ক পার হচ্ছেন এক রিকশাচালক। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৭
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সাইকেল র‌্যালি করে নির্বাচনী প্রচার শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ করেন। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৭
গ্রীষ্মের অন্যতম ফল বাঙ্গি। সিলেটের ফলের বাজারগুলোতে প্রতিদিন প্রচুর বাঙ্গি আসছে। আকার ভেদে বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকা দরে। ছবিটি শুক্রবার দুপুরে সিলেট নগরের কদমতলী এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৭
কচুরিপানা শাপলা ও পদ্মফুলের পর বাংলাদেশে সবচেয়ে পরিচিত ফুল। ছবিটি শুক্রবার মুন্সিগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৭
গরমের মধ্যেই শিমুল তুলা উড়ছে বাতাসে। এ যেন মেঘের সঙ্গে মিশে যাওয়া। ছবিটি শুক্রবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্নাবতী এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৬ / ১৭
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের নিপীড়নের প্রতিবাদে আজ রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে মানববন্ধন ও প্রতীকী নাটিকা পরিবেশন করে জেলা খেলাঘর। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ১৭
নারায়ণগঞ্জ শহরে দেওভোগ আখড়া এলাকায় জমে উঠেছে মাসব্যাপী বৈশাখী মেলা। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ