ষাঁড়ের পিঠে চড়ে, গেলেন উল্টে পড়ে। ছবিটি শুক্রবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন থেকে তোলা। সেখানে ষাঁড়ের পিঠে সওয়ারে পারদর্শী বিশ্বের সেরা ৩৫ জন আরোহী পেশাদার বুল রাইডিং প্রতিযোগিতায় অংশ নেন। ছবি: এএফপি
২ / ১৩
ফিরতি বলে কষে মারছেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টকে সামনে রেখে মেলবোর্নে আজ তিনি এক প্র্যাকটিস সেশনে অংশ নেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে এই টেনিস প্রতিযোগিতা। ছবি: এএফপি
৩ / ১৩
প্যারাগুয়ের সবচেয়ে বড় কার্নিভালে নাচের জন্য প্রস্তুত তিন নারী। ছবিটি শুক্রবার এনকার্নচিওন থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
রাজধানীর রায়েরবাগে আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি। মুঠোফোনে ছবিটি তুলেছেন প্রথম আলোর কর্মী মো. শাহাদাত হোসেন।
৫ / ১৩
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তা নীতির প্রতিবাদে আজ রাজধানী টোকিওতে বিক্ষোভ চলাকালে স্পাইডারম্যানের পোশাকে একজন। ছবি: এএফপি
৬ / ১৩
টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে সমবেত মুসল্লিরা। ছবি: ফোকাস বাংলা
শীতের সকালে বীজতলা থেকে ধানের চারা তুলতে ব্যস্ত কৃষক। ছবিটি আজ মাওয়ার গোয়ালিমান্ডা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৩
বঙ্গবন্ধু সেতুতে নিরাপত্তা নিশ্চিতে জরুরি যোগাযোগ স্থাপনের জন্য বক্সসহ টেলিফোন সেট বসানো হয়েছিল। কিন্তু সেতু উদ্বোধনের কিছুদিন পর এগুলো চুরি হয়ে যায়। আছে কেবল ভাঙা বাক্স। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ
১০ / ১৩
বগুড়া শহরের মাটিডালি মোড়ে আজ সকাল থেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে খুদে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৩
হরতাল ও অবরোধের নামে সহিংসতার বিরুদ্ধে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মৌন মিছিল বের করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন। মৌন মিছিলটি শাহবাগে এসে শেষ হয়। ছবি: মনিরুল আলম
১২ / ১৩
দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহাকে বঙ্গভবনে শপথবাক্য পড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: বাসস