নিউইয়র্কের স্প্রিং স্টুডিওসে এক জমকালো আয়োজনে মঞ্চে কথা বলছেন সংগীততারকা মাইলি সাইরাস। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
২ / ১৭
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ও উরুগুয়ের খেলা শুরুর আগে গ্যালারিতে আর্জেন্টিনার দুই সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি মঙ্গলবার লা সেরেনা থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে ও জ্যামাইকার খেলা শুরুর আগে গ্যালারিতে প্যারাগুয়ের দুই সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি মঙ্গলবার আন্তোফাগাস্তা থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৭
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদ এবং আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে মতিঝিলের শাপলা চত্বরে যান চলাচল ছিল স্বাভাবিক। ছবিটি আজ সকাল দশটায় তোলা। ছবি: সাইফুল ইসলাম
৫ / ১৭
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রাম নগরীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। ছবিটি আজ চট্টগ্রাম নগরের কর্নেল হাট এলাকা থেকে সকাল দশটায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
৬ / ১৭
শুরু হয়েছে আউশ ধানের চারা রোপণের মৌসুম। এ সময় জমিতে প্রয়োজন হয় পানির। কিন্তু আষাঢ়ের বৃষ্টির কারণে এমনিতে জমিতে এখন পানি। ফলে কৃষকেরা মনের আনন্দে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ (১৭ জুন) সকালে বগুড়ার ২য় বাইপাস সড়কের কর্ণপুর গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১৭
সিলেটের কয়েকটি উপজেলায় এবার বাণিজ্যিকভাবে ঢ্যাঁড়সের চাষ হচ্ছে। ফলনও ভালো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। আজ (১৭ জুন) ঢ্যাঁড়স ফুলের ছবিটি সিলেটের সদর উপজেলার ইনাতাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৮ / ১৭
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পলিথিন মাথায় মাছ ধরতে নেমে পড়েছে জেলেরা। ছবিটি বুধবার রংপুরের মিঠাপুকুর উপজেলার মাঠের হাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১৭
রমজান উপলক্ষে মুড়ির কারখানাগুলোতে এখন ব্যাপক কর্ম ব্যস্ততা। প্রতি কেজি ৩৪ টাকা থেকে ৩৭ টাকা বিক্রি হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সরকার বাড়ি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১০ / ১৭
শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা মিছিল বের করলে ছাত্রলীগের কর্মীরা লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১১ / ১৭
আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে চলছে ইফতারির সামগ্রীর কেনাকাটা। ছবিটি আজ রাজধানীর সচিবালয়-সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ১৭
চলছে ইফতারির সামগ্রীর কেনাকাটা। ছবিটি আজ রাজধানীর সচিবালয়-সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৩ / ১৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে আজ রাজধানীতে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক দিনের মতো। ছবিটি আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ১৭
যানজট ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিপিবি আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: মনিরুল আলম
১৫ / ১৭
পবিত্র রমজান মাস সামনে রেখে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। ছবিটি বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৭
দিনাজপুর শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের প্রায় ১৮ শ শিক্ষার্থীর মাঝে আজ বুধবার ২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সেখানে বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: ফোকাস বাংলা
১৭ / ১৭
ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদীর সংযোগ স্থল কবিরপুর খালে আড়াআড়ি ভাবে বেড় জাল দিয়ে বেআইনিভাবে মাছ ধরা হচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর