আরব বিশ্বের সঙ্গে ইন্দোনেশিয়ায়ও আজ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। সকালে বালি দ্বীপের দেনপাসার শহরের একটি মাঠে ঈদের জামাতে শরিক হন নারী মুসল্লিরা। ছবি: এএফপি
২ / ১৯
গাড়ি থেমে আছে অনেকক্ষণ। অতিষ্ঠ হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ছবি: মোছাব্বের হোসেন
৩ / ১৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে যানজট। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে সাভারের চন্দ্রা এলাকা থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দেশের কয়েকটি জেলায় ঈদ উদ্যাপন করছেন মানুষ। ছবিটি আজ শুক্রবার সকালে মৌলভীবাজার থেকে তোলা। বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: আকমল হোসেন
৬ / ১৯
ফিলিপাইনে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মোনাজাতে হাত তুলেছে এক শিশু। ছবিটি আজ মাগুইনদানাও প্রদেশের দাতু সৌদি আমপাতুয়ান শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে তোলা ছবি। ছবি: প্রথম আলো
৮ / ১৯
বৃষ্টিতে রাস্তায় কাদা। তাতে যানজট আরও বেড়েছে। ছবিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: প্রথম আলো
৯ / ১৯
জামাআতুল বিদা উপলক্ষে আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: মনিরুল আলম
১০ / ১৯
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাচ্ছে তারা। ছবিটি আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১৯
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ছেন। ছবিটি আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ১৯
ঢাকা ছাড়ার আগে। ছবিটি আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৩ / ১৯
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকে। ছবিটি আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ১৯
জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের জামাতের জন্য এই প্রস্তুতি নিয়েছে। ছবি: মনিরুল আলম
১৫ / ১৯
ঈদের আগে গাড়ির জ্বালানি নেওয়ার দীর্ঘ লাইন। ছবিটি রূপসী বাংলা হোটেলের বিপরীত পাশের পেট্রল পাম্প থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৬ / ১৯
ঢাকা ফাঁকা। ঈদ উপলক্ষে নগরে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা ব্যানার শোভা পাচ্ছে। ছবিটি আজ হেয়ার রোড থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৭ / ১৯
ঈদের আগের দিন আজ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ১৯
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। ছবিটি আজ তোলা। ছবি: সাজিদ হোসেন
১৯ / ১৯
তীব্র যানজটের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। ছবিটি আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা