ছবিতে আজ (১৭ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বলের দখল নিয়ে চলছে লড়াই। তবে দুই ফুটবলার কিন্তু যে-সে ব্যক্তি নন। একজন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস (ডানে), আরেকজন আর্জেন্টিনার এন্ত্রে রিওস প্রদেশের গভর্নর সার্জিও উরিবারি। ছবিটি মঙ্গলবার আর্জেন্টিনার পারানা শহর থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৫
আর কয়েক দিন পরই শুভ বড়দিন। দিনটি উদযাপনে সুইডেনের স্টকহোমের সড়কে আলোক সজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ধাবমান চমরি গাইয়ের  মূর্তি। সাত লাখের বেশি বাতি দিয়ে সাজানো হয়েছে পুরো শহর। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৩ / ১৫
হাইতিতে দেশটির প্রেসিডেন্ট মিশেল মার্তেলির পদত্যাগের দাবিতে মঙ্গলবার পোর্ট অ প্রিন্সের সড়কে এভাবেই বুক এগিয়ে দেন সরকারবিরোধী আন্দোলনের একজন কর্মী। সরকারবিরোধী আন্দোলনের চাপে গত রোববার দেশটির প্রধানমন্ত্রী লহা লামোথি পদত্যাগ করেন। ছবি: এএফপি

৪ / ১৫
মুম্বাইয়ে চলচ্চিত্র পরিচালক পুনিত মালহোত্রা ও নকশাকার মনীশ মালহোত্রার বোন ঋদ্ধি মালহোত্রার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার তোলা ছবিটি মঙ্গলবার প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৫ / ১৫
ব্রাজিলের রিও ডি জেনিরোর ইপানেমা সৈকতে ছুটে আসা ঢেউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ছেন একজন। ছবিটি মঙ্গলবার রিও ডি জেনিরোর ইপানেমা সৈকত থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৫
জাপানের ইয়োকোহোমায় সান্তা ক্লজের অনুরূপ পোশাক পরে অ্যাকুরিয়ামে নেমে পানির নিচে মাছকে খাবার দিচ্ছেন একজন ডুবুরি। বড়দিন সামনে রেখে পর্যটকদের প্রদর্শনের জন্য এই আয়োজন। ছবিটি আজ হাক্কেইজিমা সি প্যারাডাইস অ্যাকুরিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৫
কেকের ওপর বরফের প্রলেপ দিচ্ছে চোখ বাঁধা এই স্কাউট শিশু। তাকে সহায়তা করছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। ছবিটি মঙ্গলবার পূর্ব লন্ডনের ২৩তম পপলার বেভার স্কাউট কলোনি থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৫
ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের স্থানীয় তানজুয়াং লুয়ার বাজারের কাছে অবৈধভাবে হাঙর ধরে তার ডানা কেটে রোদে শুকাতে দিয়েছেন জেলেরা। পরিবেশবাদীরা বলছেন, এভাবে প্রতিদিন হাঙর ধরায় তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গত ৭ নভেম্বর তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৯ / ১৫
ইন্দোনেশিয়ায় অবৈধভাবে হাঙর ধরে তা লম্বক দ্বীপের স্থানীয় তানজুয়াং লুয়ার বাজারে রাখা হয়েছে। পরে এসব হাঙরের ডানা কেটে তা রোদে শুকানো হবে। পরিবেশবাদীদের মত, এভাবে প্রতিদিন হাঙর ধরায় তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। গত ৭ নভেম্বর তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

১০ / ১৫
জাপানে ইয়োকোহামার হাক্কেইজিমা সি প্যারাডাইস অ্যাকুরিয়ামে একটি সাদা বেলুগা তিমির মাথায় সান্তা ক্লজের টুপি পরিয়ে দেওয়া হয়েছে। বড়দিন সামনে রেখে পর্যটকদের প্রদর্শনে এই আয়োজন। ছবিটি আজকের। ছবি: এএফপি

১১ / ১৫
অস্ট্রেলিয়ার সিডনিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা। ছবিটি আজকের। ছবি: এএফপি

১২ / ১৫
প্রথম আলোর আয়োজনে ও চারটি সংগঠনের উদ্যোগে ‘রাজনৈতিক দলের নেতৃত্বে নারীর অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্ট ব্যক্তিরা। ছবিটি আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ১৫
প্র্যাকটিস নিবন্ধন সনদ প্রদানসহ বেশ কিছু দাবিতে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১৪ জনকে আটক করে পুলিশ। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৪ / ১৫
প্র্যাকটিস নিবন্ধন সনদ প্রদানসহ বেশ কিছু দাবিতে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে  ১৪ জনকে আটক করে পুলিশ। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ১৫
সুন্দরবন ধ্বংসকারী সব প্রকল্প বাতিল এবং বনকে ফার্নেস অয়েলমুক্ত করার দাবিতে সমগীত নামের একটি সংগঠন প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে। ছবিটি আজ রাজধানীর শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: মনিরুল আলম