ছবিতে হাস্যোজ্জ্বল ‘মিস হন্ডুরাস ওয়ার্ল্ড ২০১৪’ মারিয়া হোসে অ্যালভারাদো। রোববার তেগুচিগালপার পুলিশ নিশ্চিত করেছে, ১৩ নভেম্বর উত্তরাঞ্চলীয় সান্তা বারবারায় জন্মদিনের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সোফিয়া নামের এক বোনও তাঁর সঙ্গে নিখোঁজ হন। ছবি: এএফপি
২ / ১৩
যুক্তরাষ্ট্রে অ্যারিজোনা কার্ডিনালস ও ডেট্রয়েট লায়ন্সের মধ্যে রাগবি খেলা শুরু হওয়ার আগে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি রোববার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিস কোল্টস ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মধ্যে রাগবি খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লুকাস অয়েল স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
ঘরে ঘরে শুরু হয়েছে ধান কাটার উৎসব। ধানমাড়াই শেষে তা শুকানোর জন্য চাতালে আসতে শুরু করেছে ধান। ধান শুকানোর কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। ছবিটি আজ মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৩
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: জাহিদুল করিম
৬ / ১৩
রংপুরের কাউনিয়া উপজেলায় এবার ধনেপাতার ভালো ফলন হয়েছে। খেতের আগাছা নিড়ানি দিচ্ছেন একদল নারী শ্রমিক। ছবিটি আজ সোমবার উপজেলার বকুলতলা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে আজ সোমবার প্রগতিশীল শিক্ষক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৩
বগুড়ার মহাস্থানগড়ে লইয়ের কুড়ি মাঠে পাতকুয়ার সন্ধান মিলেছে। ১ নভেম্বর থেকে বাংলাদেশ-ফ্রান্স যৌথভাবে সেখানে খননকাজ শুরু করে। ছবিটি আজ বেলা ১১ টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১৩
গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুর্গম চর লালচামারে আজ জেলা প্রশাসনের উদ্যোগে চিকিৎসা–সেবা দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৩
নতুন ধান উঠেছে। পিঠা-পুলি তৈরির ধুম পড়েছে। ছবিটি গতকাল রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৩
খাবারের সন্ধানে কর্ণফুলী নদীর তীরে এসেছে গাঙচিল। ছবিটি আজ সোমবার সকালে কর্ণফুলী নদীর উত্তর পাড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৩ / ১৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামে আজ সোমবার সাংবাদিক গৌতম দাসের সমাধিতে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ছবি: প্রথম আলো