ব্রাজিলে চলমান উৎসবের দ্বিতীয় রাতে পোরতেলা সাম্বা স্কুলের অংশগ্রহণকারীদের শোভাযাত্রায় এই বিশাল পাখির মূর্তি প্রদর্শন করা হয়। ছবিটি সোমবার রিও ডি জেনিরোর সাম্বাড্রোম থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৬
ব্রাজিলের বার্ষিক কার্নিভালে সাম্বা নাচ। ছবিটি মঙ্গলবার রিও ডি জেনিরোর সাম্বাড্রোম থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৬
লায়নফিশ বলে পরিচিত বিষাক্ত সামুদ্রিক মাছ শিকার করেছেন এক মাছ শিকারি। ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইসলামোডারা থেকে তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
৪ / ১৬
বেলচা চালিয়ে তুষারের স্তূপে ঢাকা পড়া গাড়িটিকে উদ্ধার করছেন এক নারী। ছবিটি সোমবার কানাডার প্রিন্স এডওয়ার্ডের শার্লটটাউন থেকে তোলা। প্রচণ্ড তুষার ঝড়ে সেখানে প্রায় আড়াই ফুট তুষারের স্তূপ জমেছে। ছবি: রয়টার্স
৫ / ১৬
ঋতুরাজ বসন্তে ফুলে ফুলে সেজেছে প্রকৃতি। ছবিটি আজ মঙ্গলবার লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৬
তিস্তার পানি কমে যাচ্ছে। মাছ ধরতে তাই গভীর পানির দিকে যাচ্ছেন জেলেরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় তিস্তা নদীর পাড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৬
বিশেষ কায়দায় নৌকায় করে তিস্তা নদী পাড়ি দিল একটি অ্যাম্বুলেন্স। ছবিটি আজ মঙ্গলবার সকালে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ঘাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৮ / ১৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দি গ্রামের কৃষক আবদুস সামাদ ৫০ শতাংশ জমিতে স্ট্রবেরির ৮ হাজার ২০০টি গাছ রোপণ করেছিলেন। ফলনও হয়েছে বেশ ভালো। প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি করছেন ২০০ টাকা দরে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৬
মিছিলে বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। এ সময় হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে দুর্বৃত্তরা দুটি বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। ছবি: জাহিদুল করিম
১০ / ১৬
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি মঙ্গলবার বেলা ১১টায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১১ / ১৬
শিব মেলায় বেড়াতে এসে আদিবাসী ত্রিপুরা তরুণীরা পছন্দের ফুল বেছে নিচ্ছেন। ছবিটি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া শিবমন্দির এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১২ / ১৬
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতালে প্রভাব পড়েছে সিলেটের বৃহত্তম নিত্যপণ্যের পাইকারি বাজার কালীঘাটে। বিকিকিনিও কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। পণ্যবহনকারী ট্রাকগুলো তাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৩ / ১৬
একুশে ফেব্রুয়ারি এলেই ফুলের চাহিদা বেড়ে যায়। ৫ টাকা দরের যে গোলাপ অন্য সময়ে দিনে ৫০০০টি বিক্রি হয়, এখন সেই ফুলের বিক্রি প্রায় দ্বিগুণ। গোলাপচাষিরা তাই একটু বেশি ব্যস্ত। ছবিটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ফুটনগর গ্রাম থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৬
টানা হরতাল-অবরোধে মহাসড়কে গত কয়েক দিন রাজধানী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম ছিল। তবে মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন স্থানে ভারী যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা যায়। ছবিটি বেলা তিনটায় সাভারের হেমায়েতপুর থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৬
২০–দলীয় জোটের হরতাল–অবরোধের বিরুদ্ধে আজ ‘আমরা মিরপুরবাসী’ নামে যুব মহিলা লীগের কর্মীরা ঝাড়ু হাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যান। এ সময় তাঁদের বাধা দেয় পুলিশ। ছবিটি গুলশান-২ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) প্রতিনিধিদল। ছবি: বিজ্ঞপ্তি