গ্রিসে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে আছেন এক নারী। ছবি: এএফপি
২ / ২০
দেখলেই মনে হবে চকলেট। আসলে এগুলো সেদ্ধ করার পর রং করে রাখা ডিম। ছবিটি গতকাল অস্ট্রেলিয়ার ডিয়েনডর্ফ গ্রামের শল নামের একটি কারখানা থেকে তোলা। এটি অস্ট্রেলিয়ার অন্যতম বড় রঙিন ডিম প্রস্তুতকারী কারখানা। কারখানাটি বছরে ৮০ লাখ থেকে এক কোটি রঙিন ডিম প্রস্তুত করে। ছবি: রয়টার্স
৩ / ২০
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় সত্তরোর্ধ্ব নানকে ধর্ষণের প্রতিবাদে গতকাল সোমবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। ছবি: রয়টার্স
৪ / ২০
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি দেয়ালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ব্যঙ্গ করে আঁকা একটি দেয়ালচিত্রের পাশে বসা দুই ব্যক্তি। গত রোববার সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁর দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপের তীব্র সমালোচনা করেন। তবে বিরোধীরা বলছে, তিনি মার্কিন অবরোধের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অর্থনৈতিক সংকট থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে দিতে চাইছেন। ছবি: রয়টার্স
৫ / ২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ চট্টগ্রাম নগরে র্যালি বের করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠন। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। ছবিটি আজ সকাল সাড়ে নয়টায় তোলা। ছবি: জুয়েল শীল
৬ / ২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবিটি আজ সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৭ / ২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিশুরা নৃত্য পরিবেশন করে। ছবি: জুয়েল শীল
৮ / ২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বগুড়া জেলা পরিষদে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। ছবি আঁকায় ব্যস্ত শিশু-কিশোরেরা। ছবি: সোয়েল রানা
৯ / ২০
বসন্তকালের শেষ মাস চলছে। এ সময়েই গাছে গাছে গ্রীষ্মকালের ফল আসতে শুরু করেছে। কাঁঠালের মুচি এখন বড় আকৃতির কাঁঠালে রূপ নিতে শুরু করেছে। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ২০
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা
১১ / ২০
জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ। আর এ সুযোগে চৈত্রের প্রখর রৌদ্রের মাঝে একটু ছায়া খুঁজে নিয়ে চড়ুইভাতি খেলছে তিনটি শিশু। ছবিটি আজ মঙ্গলবার রংপুর নগরের কেল্লাবন্দ এলাকার একটি বাড়ির সামনে থেকে তোলা। ছবি: মইনূল ইসলাম
১২ / ২০
রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় মুকুল থেকে আম হতে শুরু করেছে। ছবিটি মঙ্গলবার শিরোইল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৩ / ২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবিটি ধানমন্ডির ৩২ নম্বর থেকে তোলা। ছবি: মনিরুল আলম
শিল্পকলা একাডেমীতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সাজিদ হোসেন