মাল্টায় এক ফ্যাশন প্রতিযোগিতায় চুলকে নানা সাজে সাজিয়ে উপস্থিত হয়েছেন মডেলরা। মাল্টা ফ্যাশন অ্যাওয়ার্ডসের এই ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স
২ / ১৫
মাল্টা ফ্যাশন অ্যাওয়ার্ডে দেখা গেছে চুলের এমন অদ্ভুত সাজ। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স
৩ / ১৫
স্বচ্ছ কাচের মধ্যে আলোর ছটা। ব্রাজিলের সাও পালোতে এভাবেই নাচছেন এক নৃত্যশিল্পী। ছবি: রয়টার্স
৪ / ১৫
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খাবারের লাইনে দাঁড়িয়ে আছে রোহিঙ্গা শরণার্থীরা। গত শুক্রবার ইন্দোনেশিয়ায় প্রায় ৮০০ অভিবাসীকে আনা হয়। ছবিটি আজ রোববারের। ছবি: রয়টার্স
৫ / ১৫
চুপিনগর গ্রামে খেতের মাচায় চুপটি করে বসে আছে একটি পাখি। ছবিটি আজ রোববার বগুড়ার শাজাহানপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৫
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা হাটের পাশে ছোট একটি জলাশয়ে মাছের চাষ করা হয়েছে। বিক্রির জন্য আনা হয়েছে মাছ। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১৫
গরম ভাতের সঙ্গে পাট শাকের ভাজি। খেতে বড়ই সুস্বাদু। বাড়ির পাশের খেত থেকে পাটশাক তুলছে দুই কিশোরী। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়ার দ্বিতীয় বাইপাস এলাকার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১৫
গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে কখনো কখনো দেখা মেলে সুন্দর এই ফুলটির। অনেকটা পাখির মতো দেখতে এই ফুলকে বলা হয় বার্ড অব প্যারাডাইস। ছবিটি আজ রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৯ / ১৫
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ রোববার পবিত্র শবে মেরাজের ছুটি। গ্রামের শিশু-কিশোরেরা তাই বাড়ির পাশের জমিতে মেতে উঠেছে খেলায়। ছবিটি আজ রোববার সকালে রংপুর নগরের ময়নাকুঠি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১০ / ১৫
তীব্র দাবদাহে একটু স্বস্তির জন্য কর্ণফুলী নদীতে শিশুদের ঝাঁপাঝাঁপি। ছবিটি আজ রোববার তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৫
সোয়ান গার্মেন্টস খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ রোববার শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে যান গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা পুলিশি বাধার মুখে পড়েন। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৫
ভর দুপুরে গ্রামের পুকুরে শিশুদের দুরন্তপনা। ছবিটি আজ রোববার রংপুর সদরের রণচন্ডি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৩ / ১৫
সোয়ান গার্মেন্টস খুলে দেওয়া ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ রোববার দুপুরে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকেরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শ্রমিকেরা স্লোগানে স্লোগানে বিক্ষোভ করেন। ছবিটি প্রেসক্লাব-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৫
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সীমান্তে সাগরে ভাসমান অনাহারী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৫
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বাজেট সমাবেশের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম