গৃহপালিত গরুর খাবারের জন্য ঘাস কাটতে হবে। তার আগে পাথরের টুকরো দিয়ে কাস্তেতে ধার দিয়ে নিচ্ছেন এই নারী। ছবিটি মঙ্গলবার নেপালের কাঠমান্ডু থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চুনিনগাম পার্কে জগিংয়ে ব্যস্ত এক নারী। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স
৩ / ১৪
লেবাননের অস্থায়ী শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া সিরিয়ার এক শিশু খাওয়ায় ব্যস্ত। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৪
রুয়ান্ডার কিনিজিতে নেচে-গেয়ে পর্যটকদের বিনোদন দিচ্ছেন এই ব্যক্তিরা। ছবিটি গত ৩ সেপ্টেম্বরের, তবে প্রকাশ করা হয়েছে আজ বুধবার। ছবি: এএফপি
৫ / ১৪
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরের ভেতরে-বাইরে নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ছবি: মনিরুল আলম
৬ / ১৪
দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। ছবিটি হাইকোর্ট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৭ / ১৪
ফিলিপাইনের লেগাজপি শহরের মায়ন আগ্নেয়গিরি থেকে আজ গলিত লাভা বের হতে দেখা যায়। ছবি: এএফপি
৮ / ১৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ৬৪তম জন্মদিন। এ দিনটি উপলক্ষে গ্রামের বাড়িতে মা হিরা বেনের সঙ্গে গল্প করছেন নরেন্দ্র মোদি। গুজরাটের তথ্য ব্যুরোর কাছ থেকে পাওয়া ছবিটি গান্ধীনগরে নরেন্দ্র মোদির মায়ের বাড়ি থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৪
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর সিলেট-সুনামগঞ্জ সড়কের হাউজিং এস্টেট এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় স্কুলগামী শিশুরা আতঙ্কে ছোটাছুটি করে। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৪
আর কদিন পরই হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পাড়ায় পাড়ায় বসে মেলা। মেলায় বিক্রি করার জন্য মাটির তৈরি বিভিন্ন খেলনায় রঙের আঁচড় দিচ্ছেন এক নারী। ছবিটি ফরিদপুর সদরের গুহলক্ষ্মীপুর পালপাড়া থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১১ / ১৪
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় প্রত্যাখ্যান করে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৪
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের পর চট্টগ্রাম নগরে নিরাপত্তার জন্য পথচারীদের তল্লাশি চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবিটি হালিশহর এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৩ / ১৪
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে অবিলম্বে নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুসহ শিক্ষাসংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। ছবিটি বুধবার বেলা দেড়টায় খাগড়াছড়ি শহরের নারাইখাইয়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৪ / ১৪
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার দুপুরে নারায়নগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ শহরের পাক্কা রোড থেকে দুইজন কর্মীকে আটক করে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়নগঞ্জ