ছবিতে আজ (১৮ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
কলম্বিয়ায় শুরু হয়েছে ক্যালি এক্সপো শো ফ্যাশন উইক। নকশাকার হারনান জাজারের নকশা করা পোশাকে একজন মডেল। ছবিটি শুক্রবার ক্যালির ভ্যাল দেল ককা থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১১
আকাশ পানে বিশাল ধোঁয়ার মেঘ আর রাশি রাশি ছাই ছাই ছুড়ে ফুসছে মাউন্ট সিনাবাং। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় রয়েছে এই আগ্নেয়গিরি। ছবিটি শুক্রবার সুমাত্রা দ্বীপের সিমপাং এমপাত এলাকা থেকে তোলা। গত ফেব্রুয়ারিতে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় ১৭ জন নিহত হয়। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় কমপক্ষে ৩৩ হাজার মানুষ। ছবি: এএফপি

৩ / ১১
ফিলিপাইনের তাকলোবান শহরে ২০১৩ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে লেতে দ্বীপের উপকূলে এ বাড়িটি বিধ্বস্ত হয়। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে দুই শিশু। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৪ / ১১
ভারতের মুম্বাইয়ে প্রচারণামূলক একটি অনুষ্ঠানে বলিউড তারকা সোহা আলী খান। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৫ / ১১
আর কয়েক দিন পর হিন্দুধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব। এ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত মানুষ। ছবিটি শুক্রবার ভারতের মুম্বাই থেকে তোলা। ছবি: আইএএনএস

৬ / ১১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে শুক্রবার পুতুল নাচের আয়োজন করা হয়। ছবিটি বব বেকার ম্যারিওনেট থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১১
মাল্টার রাজধানী ভ্যালেটায় ইতালির কবি দান্তে আলিঘিয়েরির মহাকাব্য ‘লা ডিভিনা কমেডিয়া’ অবলম্বনে নাওপাকা ড্যান্স ফ্যাক্টরির শিল্পীদের ‘ডিভিনা’ নৃত্য পরিবেশনা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১১
ইবোলা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বালুর ভাস্কর্য তৈরি করেন ভারতের ভাস্কর সুদর্শন পট্টনায়েক। ছবিটি শুক্রবার ভারতের ওডিশা রাজ্যের পুরির সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ১১
ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে আজ রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের মিলনায়তনে পুরস্কার হাতে শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

১০ / ১১
বগুড়ায় চলছে রবিশস্য রোপণের মৌসুম। তাই জমি পরিপাটিতে ব্যস্ত কৃষক। ছবিটি আজ শনিবার দুপুরে বগুড়া সদরের পল্লীমঙ্গল হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১১
পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল নিরাপদ রাখতে জমিতে কীটনাশক ছিটাচ্ছেন এক চাষি। কিন্তু মুখোশ না পরায় এই কীটনাশকের কারণে তাঁর স্বাস্থ্যঝুঁকি প্রবল। ছবিটি আজ কুমিল্লা সদর উপজেলার আমড়াতলীর বানাসুয়া গ্রাম থেকে তোলা। ছবি: এম. সাদেক, কুমিল্লা