তাঁবুর ছেঁড়া আবরণের ফাঁক দিয়ে কী দেখছে কৌতূহলী এই সিরীয় শিশুরা? ওরা দেখছে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান ও জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী স্টেপহেন ও’ব্রিয়েনকে। তিনি এ সময় সেখানে পরিদর্শনে যান। ছবিটি সোমবার লেবাননের বেক্কা ভ্যালি থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৬
ইন্দোনেশিয়ার জাকার্তায় স্বাধীনতা দিবসের ৭০ তম বার্ষিকীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উঁচু লোহার রড বেয়ে উঠছেন কয়েকজন। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স
৩ / ১৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ত্রাণের জন্য লোকজনের দান করা কাপড়ের স্তূপে খেলায় মেতে ওঠে এক শিশু। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৬
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরা আজ সকালে রাজধানী নেপিডোতে পার্লামেন্টের নিম্নকক্ষে এক সভায় যোগ দেন। ছবি: রয়টার্স
৫ / ১৬
পোল্যান্ডে সাগরসৈকতে হাঁটছেন কয়েকজন। সঙ্গে রয়েছে প্রিয় পোষা কুকুর। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স
৬ / ১৬
ফিলিস্তিনিরা শুধু যুদ্ধই করে না, খেলাধুলা বা শারীরিক কসরতেও তারা কম যায় না। সাগর সৈকতে তারই নমুনা। গত ৭ আগস্ট তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
৭ / ১৬
ভোলায় মেঘনা-তেঁতুলিয়া নদীর মধ্যে অসংখ্য চরাঞ্চল জেগে উঠেছে। জোয়ারের পানিতে বছরের ছয়-সাত মাস এসব চরাঞ্চল ডুবে থাকে। বাসিন্দারা বাঁশ-খুঁটির ওপর মাচা করে ঘর বেঁধে বাস করে। ছবিটি জেলার দৌলতখান উপজেলার মদনপুর থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ
৮ / ১৬
কৃষক মাহফুজুল ইসলামের খেতে এবার লাউয়ের ভালো ফলন হয়েছে। আকার ভেদে একেকটি লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৬
বাবা মজনু মিয়া আর ছেলে মহসিন মিয়া মিলে বের হয়েছেন জাম্বুরা বিক্রি করতে। ছবিটি আজ মঙ্গলবার সিলেট নগরের স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ১৬
ঘুড়ি নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুর দল। ছবিটি সিলেট নগরের মাছিমপুর ব্রিজ থেকে আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ১৬
খাবার পানির জন্য সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ এলাকার বাসিন্দাদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৬
পদ্মার পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর সদরের ধলার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৩ / ১৬
সিলেট নগরের মেন্দিবাগের বাসিন্দা শিশু ইমাম হোসেন। তার বাবা আমড়া বিক্রেতা সুন্দর আলী গেছেন দুপুরের খাবার খেতে। এই ফাঁকে প্রায় সমবয়সী সোহাগীর কাছে আমড়া বিক্রি করছে ইমাম। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৪ / ১৬
ইন্টার্নি চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ২৫০০০ টাকা করার দাবিতে আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা কলেজের সামনে মানববন্ধন করেন। ছবিটি বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৫ / ১৬
রাজশাহী নগরের ব্যস্ততম এই সড়কের ফুটপাতে চলছে পয়োনিষ্কাশন লাইনের কাজ। এর ফলে এখন ফুটপাথ বলতে কিছু নেই। আবার এই নির্মাণকাজের সামগ্রী রাখা হয়েছে রাস্তায়। ফলে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ বেলা ১১টায় নগরের আর ডি এ মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৬ / ১৬
লাল–সবুজ পতাকা নিয়ে যুবাদের উদযাপন। টাইব্রেকারের নায়ক তখন সবার ওপরে। ছবি: আনিস মাহমুদ