ছবিতে আজ (১৮ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
‘ম্যাচ সেরা’ খেলোয়াড়ের পুরস্কার হাতে বাংলাদেশের মুশফিকুর রহিম। পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবারের ওয়ানডে ম্যাচে ৭৭ বলে ১০৬ রান করে তিনি পুরস্কার পান। ছবিটি রাজধানীর মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২১
মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করার পর সতীর্থ সাকিব আল হাসানকে জড়িয়ে ধরেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি

৩ / ২১
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পর দর্শকদের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছার জবাব দিচ্ছেন তামিম ইকবাল। ছবিটি শুক্রবার মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২১
ভারতের নয়াদিল্লির এক গ্রামে দুচোখ ভরে নিজের ফলানো গম দেখছেন এক কৃষক। ছবি: এএফপি

৫ / ২১
নয়াদিল্লির এক গ্রামে গমের দানা দেখছেন এক কৃষক। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৬ / ২১
পেরুর রাজধানী লিমায় লারকোমার বিপণিকেন্দ্রে কেনাকাটা শেষে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করছেন কয়েকজন। ছবিটি শুক্রবারে তোলা। ছবি: এএফপি

৭ / ২১
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সকালে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী। ছবি: সোহেল মহসীন শিপন

৮ / ২১
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সকালে অবরোধ চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি: সোহেল মহসীন শিপন

৯ / ২১
মিয়ানমারের প্রাচীন শহর বেগানে এক তেঁতুলগাছে খেলায় মেতেছে শিশুরা। ছবি: রয়টার্স

১০ / ২১
চীনের ঝেজিয়াং প্রদেশের জিয়াজিংয়ে এক বিদ্যালয়ের ব্যায়ামাগারে শারীরিক কসরতে ব্যস্ত খুদে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২১
এই গরমে বেড়েছে ডাবের চাহিদা। গাছে ওঠার সরঞ্জামাদি নিয়ে পাড়ায়-মহল্লায় ঘুরে ঘুরে ডাব কিনছেন এক ব্যবসায়ী। প্রতিটি ডাব ২০ টাকা দরে কিনে বিক্রি করবেন ২৫ টাকায়। ছবিটি শনিবার সকালে রংপুর নগরের দক্ষিণ কোবারু গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ২১
গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে। ছবিটি আজ শনিবার বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২১
ভারতে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী নয়াদিল্লিতে তাঁর বাসভবনের বাইরে কৃষকদের সঙ্গে হাত মেলাচ্ছেন। অজ্ঞাত স্থানে আট সপ্তাহের ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন। এরপর রাহুল আজ শনিবার কৃষকদের সঙ্গে বৈঠক করেন। ছবি: রয়টার্স

১৪ / ২১
আলহাজ এম এ আজিজ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আজম হত্যার বিচারের দাবিতে আজ শনিবার সকালে ফরিদপুর সদরের পশরা এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেন। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ২১
পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। ছবিটি আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ২১
গরমে তৃষ্ণা মেটায় তরমুজ। এক বিক্রেতা তরমুজ কেটে ফালি করে বিক্রি করছেন। ছবিটি আজ শনিবার দুপুরে সিলেট শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২১
সিলেট নগরের যানজট নিরসনে আজ শনিবার বেশ কিছু এলাকায় অবৈধ রিকশা জব্দ করার অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন ও সিলেট মহানগর পুলিশ। ছবিটি সিলেট নগরের সুরমা পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২১
পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে ‘হোক প্রতিবাদ’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিল্পী সমাজ। ছবি: মনিরুল আলম

১৯ / ২১
জাতীয় প্রেসক্লাবে বিদ্যুতের তারে জড়িয়ে আজ বিকেলে আহত হয় এই শঙ্খচিলটি। ছবি: আবদুস সালাম

২০ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আজ বিকেলে গুলশান এলাকায় প্রচারণা চালান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: প্রথম আলো

২১ / ২১
‘তামাক নিয়ন্ত্রণ আইন ও ধূমপানমুক্ত পরিবেশ’ শিরোনামে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো-প্রজ্ঞা আয়োজিত এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো