ছবিতে আজ (১৮ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
বিয়ের পোশাক! তাও আবার তৈরি টয়লেট পেপার দিয়ে। অদ্ভুত হলেও ঘটনা সত্যি। নিউ ইয়র্কে গতকাল ক্লেইনফ্লেডস ব্রাইডাল বুটিক তাদের তৈরি এই পোশাক প্রদর্শনীর আয়োজন করে। ছবি: রয়টার্স

২ / ১৯
গ্রিস সীমান্তের কাছে মাচেদোনিয়ায় বৃষ্টি থেকে বাঁচতে একটি সেতুর নিচে লুকিয়ে আছেন সিরিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা। কাছেই পড়ে আছে তাঁদের বাইসাইকেলগুলো। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৩ / ১৯
জর্জিয়ার তিবলিসের একটি চিড়িয়াখানায় মারা গেছে ভালুকটি। মৃত ভালুকটিকে যন্ত্র দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যা হওয়ার পর গত রোববার জর্জিয়ার একটি চিড়িয়াখানা থেকে বাঘ, সিংহ, ভালুকসহ ৩০ টিরও বেশি প্রাণী পালিয়ে রাস্তায় নেমে পড়ে। এসব প্রাণীর হামলায় ১২ জন নিহত হন। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৪ / ১৯
কোপা আমেরিকায় কলম্বিয়ার কাছে ব্রাজিলের হারের পর নেইমারকে বুঝি সান্ত্বনা দিচ্ছেন রদ্রিগেজ! ছবি: এএফপি

৫ / ১৯
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও কলম্বিয়ার খেলা শুরুর আগে গ্যালারিতে ব্রা​জিলের একজন সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি বুধবার সান্তিয়াগো থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৯
মোনাকোতে আয়োজিত ৫৫ তম মন্টে-কার্লো টেলিভিশন ফেস্টিভ্যালে (বাম থেকে) মোনাকোর প্রিন্সেস শার্লিন, প্রিন্স দ্বিতীয় আলবার্ট ও মার্কিন অভিনেত্রী মারিনা স্কুয়েরসিয়েতি। ছবিটি বুধবার মোনাকো প্যালেস থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
শিশুটিকে গামলায় বসিয়ে রাস্তায় বন্যার পানি পেরিয়ে যাচ্ছেন এক মা। চীনে জিয়াংসু প্রদেশের চ্যাংঝু এলাকায় প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৯
কাল শুক্রবার থেকে পবিত্র মাহে রমজান শুরু। রমজান উপলক্ষে বাজারগুলোতে উঠেছে বিভিন্ন জাতের খেজুর। ছবিটি আজ রাজধানীর মতিঝিল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৯
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ এলাকায় আজ দুপুরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: মনিরুল আলম

১০ / ১৯
রাজধানীর নয়াবাজার এলাকায় আজ বাসের চাপায় এক ব্যক্তি নিহত হন। ওই এলাকায় নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি: মনিরুল আলম

১১ / ১৯
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজিরা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৯
চট্টগ্রা​ম নগরের পাঁচলাইশ থানার বহাদ্দারহাট ফ্লাইওভার সংলগ্ন লোশন বোর্ডিং-এর সামনে ট্রাকের ধাক্কায় সিটি কলেজের এক ছাত্র সত্যপ্রিয় দাশ নিহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সহপাঠীরা ও অন্য শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ছবিটি আজ (১৮ জুন) দুপুরে প্রবর্তক মোড় থেকে  তোলা। ছবি: জুয়েল শীল

১৩ / ১৯
রোবটটির নাম পিপার। আজ জাপানের চিবায় এক সংবাদ সম্মেলনে নিজের কারিশমা দেখায় পিপার। জাপানের সফটব্যাংক করপোরেশন তৈরি করেছে পিপারকে। সফটব্যাংক চীনের ই-কমার্স আলীবাবা ও ইলেকট্রনিক পণ্য সরবরাহকারী ফক্সকনের সঙ্গে মিলে পিপার রোবট বিক্রি করবে। ছবি: রয়টার্স।

১৪ / ১৯
জাপানের খেলনা নির্মাতা সিসিপি  রিমোট নিয়ন্ত্রিত বিশ্বের ক্ষুদ্রতম হেলিকপ্টার ‘পিকো-ফ্যালকন’ প্রদর্শন করছে। আজ ১৮ জুন টোকিওতে অনুষ্ঠিত বার্ষিক টোকিও টয় শোতে এই হেলিকপ্টার দেখানো হয়। পাঁচ দশমিক নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের এই হেলিকপ্টারটি আধঘণ্টা চার্জে চার মিনিট উড়তে পারে। ছবি: এএফপি

১৫ / ১৯
ট্রাফিক আইন অনুযায়ী ফুটপাতে মোটরসাইকেল চালানো নিষেধ। কিন্তু আইন না মেনে অনেকে ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালান। ছবিটি আজ রাজধানীর রমনা পার্ক-সংলগ্ন হেয়ার রোড থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৯
রাজধানীর জুরাইন এলাকায় আজ রেললাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। ছবি: হাসান রাজা

১৭ / ১৯
রাজধানীতে দিনের বেলায় বড় কনটেইনার চলাচলের অনুমতি নেই। তা সত্ত্বেও অবাধে চলছে এসব যান। এতে সৃষ্টি হচ্ছে যানজট। ছবিটি আজ পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ১৯
রাজধানীতে তরল দুধের ব্যাপক চাহিদা রয়েছে। মানুষের চাহিদা মেটাতে রাজধানীর মিরপুর থেকে কনটেইনারে করে আনা হয়েছে এসব তরল দুধ। মানুষের কাছে পৌঁছাতে এগুলো তোলা হচ্ছে বিক্রয় ভ্যানে। ছবিটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ১৯
সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কিন্তু নিয়ম মানা হচ্ছে না রাজউকে। রাজউক ভবনে স্ট্যান্ড থাকলেও অনেক দিন ধরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম