Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
ছবিতে আজ (১৮ জুলাই ২০১৫)
আপডেট: ১৮ জুলাই ২০১৫, ১১: ০৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৬
চট্টগ্রাম নগরের পুলিশ লাইন মসজিদে ঈদের জামাত শেষে ফিরছেন ক্রিকেট তারকা মুশফিকুর রহিম (লাল পাঞ্জাবি)। ছবিটি আজ সকাল নয়টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
২ / ১৬
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে দুই শিশু। ছবি: মনিরুল আলম
৩ / ১৬
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তিন শিশুকে নিয়ে ঈদের নামাজ আদায় করছেন এক ব্যক্তি। ছবি: মনিরুল আলম
৪ / ১৬
চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ শেষে ফিরছেন বাংলাদেশ দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ। ছবিটি আজ সকাল নয়টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
৫ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ বনানী কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৬
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৬
রাজধানীতে ঈদ উদ্যাপনে সাজানো হয়েছে পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি। ছবি: মনিরুল আলম
৮ / ১৬
নাগরদোলায় ঈদের আনন্দ উপভোগ করছে শিশুরা। ছবিটি আজ পুরান ঢাকার সুরিটোলা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৯ / ১৬
ঈদের সেলামি পেয়ে শিশুর কিনবে তাদের প্রিয় সব খেলনা। তাই বেলুন ও মুখোশ নিয়ে তৈরি ফেরিওয়ালা। ছবি: মনিরুল আলম
১০ / ১৬
রাজশাহী নগরের জিরো পয়েন্টে ঈদের নামাজ আদায় করার পর শুভেচ্ছা বিনিময় করছেন দুই নারী। ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৬
ঈদের ছুটিতে সাগরে অবগাহন। ছবিটি আজ কক্সবাজারের সাগরতীর থেকে তোলা। ছবি: প্রথম আলো
১২ / ১৬
বায়তুল মোকাররম মসজিদে আজ ঈদের জামাতে মোনাজাত করছে এক শিশু। ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৬
নড়াইলে আজ ঈদের নামাজ আদায় করে কোলাকুলি করছেন ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: কার্ত্তিক দাস
১৪ / ১৬
ঈদের দিন বলে যানবাহনে হরদম ব্যস্ত রাস্তাটি আজ ফাঁকা। এই সুযোগে সেখানে চলছে ক্রিকেট বিনোদন। ছবিটি কারওয়ান বাজার থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৫ / ১৬
ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকায় আজ ঈদ মেলার আয়োজন করা হলেও বৃষ্টির কারণে লোকসমাগম কম। ছবিটি পুরান ঢাকার ভিক্টোরিযা পার্ক এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৬ / ১৬
পুরান ঢাকার জয়কালী মন্দিরের সামনে আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরুর প্রস্তুতি। ছবি: মনিরুল আলম
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও পড়ুন