থালায় শোভা পাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মসলা জাফরান। আফগানিস্তানের হেরাত প্রদেশে বিস্তীর্ণ এলাকাজুড়ে জাফরান চাষ করা হচ্ছে। চীন, ভারত, ইউরোপ ও যুক্তেরাষ্ট্রে রপ্তানি হচ্ছে তা। গত ১৯ নভেম্বর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
২ / ১২
কুয়াশা ঢাকা হিমেল ভোরে সোনামণিকে স্কুলে নিয়ে যাচ্ছেন মা। নিবিড় মমতায় নিজের শালটা দিয়ে জড়িয়ে নিয়েছেন জাদুকে। ছবিটি আজ ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১২
যুক্তরাষ্ট্রের দ্য শিকাগো থিয়েটারে বুধবার প্রদর্শিত সার্কাস। ছবি: এএফপি
৪ / ১২
বন্দিবিনিময়ের আওতায় যুক্তরাষ্ট্র থেকে হাভানায় ফিরে আসা কিউবার পাঁচ গুপ্তচরের সঙ্গে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবিটি বুধবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে নেওয়া। ছবি: রয়টার্স
৫ / ১২
ক্রমশ শীত বেড়ে যাওয়ায় গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ রাজধানীর নিউমার্কেট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১২
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সান ডিয়েগো স্টেট অ্যাজটেকসের বিরুদ্ধে হ্যান্ডবল খেলায় জয়ের পর সিনসিনাটি বিয়ারক্যাটসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বুধবার ফিফথ থার্ড অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১২
জিজ্ঞাসাবাদ শেষে দুদকের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ী মুসা বিন শমসের। সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ছবি: সাজিদ হোসেন
৮ / ১২
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। ছবি: মনিরুল আলম
৯ / ১২
প্রথম শ্রেণির পদমর্যাদায় নিয়োগের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সদস্যরা। ছবি: মনিরুল আলম
১০ / ১২
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা আজ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধার সৃষ্টি করে। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১২
এভিকালচার সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে আজ জাতীয় প্রেসক্লাবে বিদেশি পোষা পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে একটি বিদেশি পাখি হাতে নিয়ে দেখছেন একজন দর্শনার্থী। ছবি: ফোকাস বাংলা
১২ / ১২
সাইপ্রাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দরনগরের একটি নোনা হ্রদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে কয়েকটি ফ্লেমিঙ্গো। ছবিটি বুধবার লারকানা থেকে তোলা। ছবি: এএফপি