ছবিতে আজ (১৮ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার ‘দ্য ইমিটেশন গেম’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা ভ্যানেসা রে। ছবি: রয়টার্স

২ / ১৮
নিউইয়র্কের জিগফেল্ড থিয়েটারে সোমবার ‘দ্য ইমিটেশন গেম’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা কিইরা নাইটলি। ছবি: এএফপি

৩ / ১৮
শীতকাল মানেই বাহারি শাকসবজির সমাহার। সকালে গ্রাম থেকে সাইকেলে করে শাকসবজি নিয়ে শহরের পাড়া-মহল্লায় বিক্রি করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছবিটি আজ মঙ্গলবার রংপুর শহরের গোমস্তাপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৪ / ১৮
শীতে কদর বেড়েছে ভাপাপিঠার। তাই বিক্রেতারা পিঠা সাজিয়ে বসেছেন বিক্রির জন্য। ছবিটি গতকাল সোমবার রংপুর নগরের রাজা রামমোহন ক্লাব মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৫ / ১৮
বেলা শেষে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি সোমবার চীনের জিয়াংসু প্রদেশের লিয়ানিউংগ্যাং এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম

৭ / ১৮
চর থেকে খড়ি সংগ্রহ করে নৌকায় করে বাড়ি ফিরছেন ছকমল-আমেনা দম্পতি। ছবিটি গতকাল সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের দুধকুমার নদ থেকে তোলা। ছবি: সফি খান, কুড়িগ্রাম

৮ / ১৮
বিক্রির জন্য খেত থেকে শাক তুলছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৮
মাটির পাত্র তৈরিতে ব্যস্ত এক নারী। ছবিটি লক্ষ্মীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৮
শীত আসি আসি করছে। বাড়ছে কম্বলের চাহিদা। কম্বল সেলাই করার পর বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। ছবিটি সিরাজগঞ্জ থেকে তোলা। ছবি: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ

১১ / ১৮
কুয়াশা ঢাকা শীতের সকালে খেত থেকে ফুলকপি তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মালাহার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ১৮
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফির সঙ্গে ছবি তুলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। ব্রিসবেনে অনুষ্ঠিত জি২০ সম্মেলন শেষে মেলবোর্নে যান মোদি। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

১৩ / ১৮
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পার্শ্ববর্তী হ্যামার ওয়েন শহরের স্থানীয় বাজারে হাঙর ও মার্লিন মাছ নিয়ে যাচ্ছেন দুই বন্দরকর্মী। ছবিটি আজ তোলা। ছবি: রয়টার্স

১৪ / ১৮
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুল দাইর বাজারে বাঁশের তৈরি সেউচি বিক্রি করছেন কয়েকজন বৃদ্ধ। হেমন্তে গ্রামের খাল–বিলের পানি কমতে শুরু করেছে। এসব খাল–বিল থেকে মাছ ধরার জন্য পানি সেচের কাজে ব্যবহৃত হয় সেউচি। ছবিটি আজ তোলা। ছবি: এনামুল হক, সিরাজগঞ্জ

১৫ / ১৮
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর এই পুকুরে ফুটেছে শাপলা ফুল। এ অঞ্চলে একসময় খালে-বিলে প্রচুর শাপলা ফুল দেখা যেত। কিন্তু বর্তমানে তেমন দেখা যায় না। ছবিটি আজ সকালে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড

১৬ / ১৮
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি গ্রামে ১০ কেজি ওজনের এই সিলভার কার্প মাছের দাম চাওয়া হয়েছে চার হাজার টাকা। নবান্ন উৎসব উপলক্ষে সেখানে মাছের মেলা বসেছে। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ এখানে এসেছেন মাছ বেচা–কেনা করতে। ছবিটি আজ তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ১৮
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবিটি আজ তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৮ / ১৮
মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা ৬২৫ জন যাত্রীকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের ১১ জন পাচারকারী ও দুজন বাংলাদেশি দালাল রয়েছে। ছবি: প্রথম আলো