ছবিতে আজ (১৮ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ফ্রান্সে শুরু হয়েছে নাইস কার্নিভাল। উৎ​সবের শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎ​সবটি চলবে মার্চের ১ তারিখ পর্যন্ত। ছবিটি মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নাইস এলাকা থেকে তো​লা। ছবি: এএফপি

২ / ২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকের অস্কার দে লা রেন্টা ফ্যাশন শোর রানওয়েতে হাঁটছেন একজন মডেল। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৩ / ২৫
যুক্তরাজ্যের লন্ডনে ‘দ্য সেকেন্ড বেস্ট এক্সোটিক মেরিগোল্ড হোটেল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠানের লাল গালিচায় ভারতীয় অভিনেত্রী টিনা দেশাই। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৪ / ২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকের অস্কার দে লা রেন্টা ফ্যাশন শোর রানওয়েতে হাঁটছেন একজন মডেল। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকের অস্কার দে লা রেন্টা ফ্যাশন শোর রানওয়েতে হাঁটছেন একজন মডেল। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৫ / ২৫
চেক প্রজাতন্ত্রের প্রাগে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জিজকোভ কার্নিভাল’। উৎসবের একটি পর্বে তিন চাকার সাইকেল নিয়ে কসরত দেখাচ্ছেন একজন অংশগ্রহণকারী। ছবিটি মঙ্গলবার বোহেমি থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৫
অস্ট্রেলিয়ায় ব্যালে নাচের একটি প্রচার অনুষ্ঠানে সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের সামনে উন্মুক্ত মঞ্চে ব্যালে নাচ পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৫
ত্রিনিদাদ ও টোবাগোতে একটি শোভাযাত্রায় বাহারি সাজে অংশগ্রহণকারীরা। ছবিটি মঙ্গলবার দেশটির রাজধানী পোর্ট-অব-স্পেনের কুইন্স পার্ক সাভানাহ এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেড ফ্যাশন উইকে হাজির হয়েছেন মার্কিন অভিনেত্রী কেলি রাদারফোর্ড (বাঁয়ে) ও গ্রেচেন মোল। ছবিটি মঙ্গলবার নিউইয়র্কের পিয়ের ৫৯ স্টুডিওস থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৫
চীনা নববর্ষ বরণ উপলক্ষে বেইজিংয়ের রাস্তাজুড়ে লাগানো হয়েছে রঙিন কাগজের বাতি। কাল ১৯ ফেব্রুয়ারি চীনে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। ছবিটি আজ বেইজিংয়ের দিতান পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
সাকিব-মুশ​ফিকের ১১৪ রানের জুটিই ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে ছবি: ক্যানবেরা থেকে শামসুল হক

১১ / ২৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণা শেষে দুপুরে মাইক্রোবাসে করে তাঁকে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: হাসান রাজা

১২ / ২৫
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীর গ্রিন রোডে ঝটিকা মিছিল করে দুটি গাড়িতে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। ছবিটি দুপুর সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ২৫
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীর গ্রিন রোডে ঝটিকা মিছিল করে দুটি গাড়িতে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়।  ছবিটি সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৪ / ২৫
অবরোধ-হরতালের কারণে ফল বহনকারী গাড়ি দেরিতে আসায় পচে গেছে ফল। ব্যবসায়ীরা সেই পচে যাওয়া ফল আড়তের সামনের সড়কে ফেলে দিয়েছেন। যদি একটাও ভালো ফল পাওয়া যায়, সে আশায় এখানে এসেছে এক শিশু। ছবিটি আজ বুধবার বগুড়া স্টেশন সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২৫
এবার পাহাড়ে কলার ফলন ভালো হয়েছে। বাংলা কলা ও চম্পা কলা বেশি উৎ​পাদন হয় পাহাড়ি এলাকায়। লাভ বেশি হওয়ায় সেখানে চাষও বেড়েছে। দীঘিনালা নয়মাইল এলাকা থেকে চাঁদের গাড়িতে কলা নিয়ে যাওয়া হচ্ছে খাগড়াছড়িতে। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৬ / ২৫
২০-দলীয় জোটের হরতাল চলাকালে আজ দুপুরে জামায়াত-শিবিরের কর্মীরা সিলেট নগরে বন্দরবাজার এলাকার সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৫
২০-দলীয় জোটের হরতাল চলাকালে আজ দুপুরে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৫
টানা হরতাল–অবরোধে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একটি বিপণি বিতান বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ছবিটি আজ তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২৫
বগুড়া সদর, শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় মিষ্টি কুমড়ার চাষ করেন কৃষকেরা। এ বছর পাইকারি হাটে আকারভেদে প্রতিটি কুমড়া ৪০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ বগুড়ার মহাস্থান হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২৫
হরতাল-অবরোধ বন্ধের দাবিতে আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কর্মীরা। মিছিল নিয়ে গুলশানের দিকে যাওয়ার পথে বনানী এলাকায় পুলিশ তাঁদের আটকে দেয়। পরে তাঁরা সেখানে বিক্ষোভ করেন। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উল্লাস। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: হাসান রাজা

২২ / ২৫
হঠাৎ করেই দুর্বৃত্তরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দ্রুত গাড়ি থেকে নেমে আসেন চালক ও তাঁর সহকারী। শুরু হয় আহাজারি। তবে এটি সত্যিকারের কোনো ঘটনা না। এটি ছিল নাশকতাকালে অগ্নি নির্বাপণে সচেতনতা বাড়াতে আয়োজিত একটি মহড়া।  আয়োজন করে জেলা প্রশাসন, বিজিবি ও ফায়ার সার্ভিস। ছবিটি আজ বিকেল চারটার দিকে এম এ আজিজ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৩ / ২৫
নাশকতা এড়াতে চট্টগ্রাম নগরের সিমেন্ট ক্রসিং এলাকা থেকে ১৫ নম্বর ঘাট এলাকা পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ছবিটি আজ বিকেলে পদ্মা অয়েলের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাস

২৪ / ২৫
বিশ্বকাপ ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশকে সমর্থন করতে স্কুলের মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে শিক্ষার্থীরা। ছবিটি নারায়ণগঞ্জ শহরের আইডিয়াল স্কুল থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৫ / ২৫
স্কুলের টিফিনের ফাঁকে ইচিং বিচিং খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। ছবিটি আজ দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বানুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর