ছবিতে আজ (১৮ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
এটিপি প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন মারিয়া শারাপোভা (ডানে)। মঙ্গলবার তিনি ইতালির ফ্ল্যাভিয়া পেনেত্তার কাছে হারেন ৩-৬,৬-৩, ৬-২ গেমে। পরাজয়ের পর তিনি অভিনন্দন জানান পেনেত্তাকে। ছবি: এএফপি

২ / ২৮
ইসরায়েলে সাধারণ নির্বাচন শেষে তেল আবিবে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এ ভোটকে তাঁর দলের জন্য ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেন। ছবি: রয়টার্স

৩ / ২৮
সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স

৪ / ২৮
সত্তরোর্ধ্ব এক নানকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় বিক্ষোভ মিছিল। ছবি: রয়টার্স

৫ / ২৮
কোপেনহেগেনে ক্রিশ্চিয়ানসবর্গ প্যালেসে জাঁকালো নৈশভোজে ডেনমার্কের রানী ম্যাকাইদে (ডান দিক থেকে দ্বিতীয়), ডাচ রানী ম্যাক্সিমা (ডান দিক থেকে প্রথম), ডাচ রাজা উইলেম আলেকজান্ডার (বাঁ দিক থেকে দ্বিতীয়) এবং ডেনমার্কের প্রিন্স কনসর্ট হেনরিক (সর্ববায়ে)। ছবি: রয়টার্স

৬ / ২৮
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাঝপাড়া গ্রামে ইরি-বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৮
রাজধানীর সদরঘাট সংলগ্ন ওয়াইজ ঘাটে মৌসুমি ফল তরমুজের স্তূপ। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৮
অস্ট্রেলিয়ার সিডনিতে আজ বুধবার বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালে গ্যালারিতে বিচিত্র সাজে এক দর্শক। ছবি: রয়টার্স

৯ / ২৮
রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষে আজ সকালে কলেজের সামনে শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ২৮
ইসরায়েলের তেল আবিবে মঙ্গলবার উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এক ফাঁকে স্ত্রী সারার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

১১ / ২৮
জার্মানিতে ইউরোপিয়ান কেন্দ্রিয় ব্যাংক ভবনের  কাছে পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ ‘ব্লকুপাই’ চলাকালে এক বিক্ষোভকারীকে বাধা দেন এক পুলিশ সদস্য। ফ্রাঙ্কফুর্টে ব্যংকটি তাদের নতুন সদর দপ্তর খোলার আগে এই বিক্ষোভের ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

১২ / ২৮
গত শনিবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ভানুয়াতুতে ঘূর্ণিঝড় প্যাম-এর আঘাত থেকে রেহাই পায়নি সেন্ট্রাল স্কুলটি। ঝড়ে উড়ে গেছে স্কুলের পাঠাগারের ছাদ। ভিজে গেছে সব বই। সেসব বই আজ স্কুলের মাঠে শুকোতে ব্যস্ত শিক্ষকেরা। স্কুলের প্রধান শিক্ষক পাঠাগারের জন্য অনুদান হিসেবে বই সাহায্য চেয়েছেন। ছবি: রয়টার্স

১৩ / ২৮
এ যেন মাছ বৃষ্টি! রাস্তা ভরে গেছে শিং মাছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাছ তোলায় ব্যস্ত। আসলে মাছবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে ট্রাকে থাকা ছয় হাজার ৮০০ কেজি মাছ রাস্তায় পড়ে যায়। ছবিটি আজ চীনের গুইঝু প্রদেশের কাইলি সড়ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৮
বাঁশের তৈরি হরেক রকমের ফুলদানি, ল্যাম্প, পাতিল, তাক ও পাখির বাসা ফেরি করে বিক্রি করেন বিশ্বনাথ দাস। যশোরের কোতোয়ালি থানার বাহাদুরপুর এলাকায় বাঁশ দিয়ে তৈরি হয় শৌখিন এসব সামগ্রী। পাইকারি কিনে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় তিনি সেগুলো বিক্রি করেন। ছবিটি আজ বুধবার শহরের স্টেশন সড়কের সরকারি আযিযুল হক কলেজের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২৮
চৈত্র মাসে নদী-নালা, খাল-বিলের পানি শুকিয়ে কমে গেছে। গ্রামের লোকজন পলো ও জাল দিয়ে মাছ ধরায় মেতে উঠেছে। ছবিটি আজ বুধবার সদরপুরের ভাষানচর এলাকার ভূবনেশ্বর নদ থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৬ / ২৮
লিচুগাছে এবার অনেক মুকুল এসেছে। ফলন ভালো হবে, এমন আশা চাষিদের। ছবিটি আজ বুধবার সকালে বগুড়া শহরের চেলোপড়া জয়গুরু আশ্রম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৮
সিলেটে সিটি করপোরেশনের উদ্যোগে নগরের ২৭টি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি করে বসানো হচ্ছে পানির পাইপলাইন। এতে চলাচলের জায়গা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ছবিটি বুধবার দুপুরে নগরের তালতলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৮
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হোলসিম-প্রথম আলো ক্রিকেট কুইজের ড্র অনুষ্ঠানে আজ বুধবার আয়োজকদের সঙ্গে ক্রিকেটার হান্নান সরকার। বিজয়ীর নাম উঠলে তালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন সবাই। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৮
রান আউট থেকে বাঁচতে গিয়ে জেপি ডুমিনির সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে ফেললেন কুমার সাঙ্গাকারা। আউট বাঁচালেও, ম্যাচটা আর বাঁচাতে পারেননি সাঙ্গা। ছবি: রয়টার্স

২০ / ২৮
একটুর জন্য আউট হলোনা! দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের চোখেমুখে তাই আক্ষেপের ছাপ। ছবি: রয়টার্স

২১ / ২৮
শ্রীলঙ্কার আরও একটি উইকেটের পতনের পর রাইলি রুশো এবং ইমরান তাহিরের উদযাপন। ছবি: রয়টার্স

২২ / ২৮
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে ফরিদপুরের ঝিলটুলি এলাকায় ৩০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে ওই এলাকার বাংলাদেশ সমর্থকেরা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ২৮
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলের বিজয় কামনায় আজ বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশেষ প্রার্থনার আয়োজন করে। ছবিটি বগুড়া শহরের চেলোপাড়া নিগমানন্দ আশ্রম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৪ / ২৮
জামরুলের গাছে ফুল ফুটেছে। ফুল থেকে ফলও হতে শুরু করেছে। ছবিটি আজ বুধবার রাজশাহী শহরের কাসিয়াডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২৫ / ২৮
গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশ রাজধানীর শহীদনগর এলাকা থেকে ৭৪টি বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ছবি: হাসান রাজা

২৬ / ২৮
রাজধানীর নীলক্ষেত এলাকায় আজ বুধবার বিকেলে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় হরতাল-অবরোধ সমর্থকেরা। ছবি: হাসান রাজা

২৭ / ২৮
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পতাকা শোভাযাত্রা বের করে। ছবি: হাসান রাজা

২৮ / ২৮
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পতাকা শোভাযাত্রা বের করে। নিজের গাল পতাকার রঙে রাঙিয়ে তাতে শামিল হয় ছোট্ট শিশুটিও। ছবি: হাসান রাজা